| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঘাত প্রাপ্ত একজন
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত টিকে থাকা!—কঠিন, খুব কঠিন। নিশ্চয় দুই লিওনেল আর এক মার্টিনেজ বারবার ত্রাতা হয়ে আসবে না! আবার কি "কোয়ার্টারে" আটক"?
ব্রাজিল: ২২ এর ব্রাজিল—২৬ এর ব্রাজিল = কার্লো আনচেলত্তি। সে ই ব্রাজিলের আসল তারকা। অন্তত ২০২২ এর চেয়ে হলুদরা এবার ভালো করবে আশা করা যায়। ইউরোপিয়ান টিমে শুরুতেই শর্টস্ না ভিজিয়ে ফেললে সেমি তাদের জন্য খুবই ভালো ফল।
ফ্রান্স: ২৬ জনের স্কোয়াড কে দুই ভাগ করে দুই দিকে দিয়ে খেলালে দুইটা দলই ফাইনালে উঠতে পারে—এমন এক টিম! মিডফিল্ড কিছুটা দূর্বল হলেও একবার বিরতি দিয়ে ফ্রান্সে কি তৃতীয় বার ট্রফি তুলবে? নাকি স্পেন তার দ্বিতীয়টা?
সব উত্তর ১৯ জুলাই দিবাগত রাতে...
# প্রেডিকশন গুলো ভুল হলেই বরং আনন্দ!
২|
১২ ই জুন, ২০২৬ রাত ১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খেলা চলছে টিভিতে
তেমন উত্তেজনা ন্ই ।
উদ্ধোধনী অনুষ্ঠান দেখলাম, খুব একটা মন কাড়ে নাই ।
৩|
১২ ই জুন, ২০২৬ সকাল ৭:২৮
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: ইশ! সত্যিই এমনটি হলে কত যে খুশি হবো!
৪|
১২ ই জুন, ২০২৬ সকাল ৭:৩০
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: ইউএসএ/মেক্সিকো তে বিশ্বকাপ এরকমই হবার কথা ছিলো সম্ভবত। ফুটবল টা ওদের প্রথম খেলা নয়।
৫|
১২ ই জুন, ২০২৬ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: আমি চাই কাপ জিতুক আর্জেন্টিনা।
৬|
১৮ ই জুন, ২০২৬ রাত ১০:৪৯
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: এটা আমারও চাওয়া প্রিয় নুর ভাই❤️
৭|
১৮ ই জুন, ২০২৬ রাত ১০:৫২
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: আমার ও একই প্রত্যাশা, দেখা যাক শেষতক কী হয়!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০২৬ রাত ১১:০৫
জ্যাক স্মিথ বলেছেন: অভিজ্ঞতার দিক দিয়ে আর্জেন্টিনাই সেরা তাই কাপ এবারও তাদের হাতেই উঠবে।