| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঘাত প্রাপ্ত একজন
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
জুনের শেষ দিনে—
সব ক'টা লায়াবিলিটির হিসেব চুকালাম,
কদমপাতার হার্ডকপিতে স্টেটমেন্ট।
"এক অর্থবছরে শুধু একজন"— নীতি;
দুর্মূল্যের এই বাজারে,
'সাইড চিক' এখন বিলাসিতা!
যন্ত্রণাগুলো যদি জুন ক্লোজিংয়ে
একইভাবে জমা দেওয়া যেত!
পরের অনর্থবছরে দ্বিগুণ দামে—
ফিলোসোফির চেয়ারে ইকোনমিস্ট বসাতাম।
১৯ আষাঢ়, ১৪৩৩
২|
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জুন ক্লোজিংয়ে ব্যাংকারদের যন্ত্রনা,
আর আমার একাউন্ট থেকে
ট্যাক্স ভ্যাট কেটে নেওয়া ।
৩|
০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: এই কবিতা ব্যাংকারদের জন্য?
৪|
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৫
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: রূপক আর কি! প্রেমিকদের জন্য।
৫|
০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৫
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: প্রেমিকদের পকেট থেকেও কাটে, একাধিক সাইড চিক যাদের আছে!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:৫৪
আলামিন১০৪ বলেছেন: জুন ক্লোজি্ং? কয় হাজার কোটি টাকার এডিপি আপনার?