| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
কি করে সব কিছু পাল্টায়, চেয়ে চেয়ে দেখে যাই শুধু-
নীড়ে বসে আনমনে...সময় ঝিমিয়ে থাকে যেন ;
ফুলের সুবাস, পাতার রঙ আকুল করেনা আগের মতন-
রাত পাখির ডানা ঝাপটানোর শব্দ...
কিছু অদৃশ্য কাঁটাতার আটকে দিয়েছিল অনুভুতিকে তাই
সন্ন্যাস, সংসার কোনোটাই হলো না আমার,
আমার রক্তক্ষরণ আমিই দেখি, নবঅন্ধকার তাতে বাঁধা হয় না
আজ অপ্রাপ্তির তালিকায় সাজিয়েছি কাংখিত স্বপ্নগুলি...
©somewhere in net ltd.