| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলতানা শিরীন সাজি
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
তোমাকে শুনলাম আজ বহুদিন পর!
ক'দিন ধরেই তোমাকে হৃদয়ে হারাচ্ছিলাম!
যদি কথা হতো! এবার ঠিকই ,"মিস ইউ বলতাম"
তুমি শুনে অবাক হতে!
অনেকবার জানতে চেয়েছো, মনেপড়ে কি?
আমার লেখা শেষ চিঠিটা ঝাপসা হয়ে গেছে,
প্রতিদিন অন্ততঃ ২০ বার পড়েছো তাই।
"ভুলে যেও' এই কথাটাই পড়েছো এত অজস্রবার।
যদি বলতাম,"মনে রেখো" তাহলে?
তোমার সাথে সেই যে সমুদ্রের বালিয়াড়িতে প্রথম দেখা
পৃথিবীর দুই প্রান্তের দুই মানুষ!
আমাদের সেই দেখা হ্ওয়া আজো অনুভবে ঝরায় বৃষ্টি।
ইচ্ছে করলেই আমি সাতরং শাড়ি পড়ে হয়ে যাই ইচ্ছেমতি।
তুমি সমুদ্র হয়ে ভিজিয়ে দাও আমার পা......
একসময় আমিও সমুদ্র হয়ে উঠি।
ঝাউবনের কাছে গেলে তোমাকে খুব কাছে পাই।
এখানে এলে তুমি শুধু পিছন পিছন হাঁটো।
আর চুল ছুঁয়ে যাও এসে।
কানে কানে বলো,"তুমি কি কোন গন্ধদ্বীপ?"
এইতো গেলোমাসেই তোমার বয়স বেড়ে গেলো আরো।
শুভকামনার অর্ঘ্য সাজিয়েছিলাম সেদিন!
একটা কেক বানালাম তোমার পছন্দের ফ্লেভারে।
ব্লাক ফরেস্ট।
মোমবাতিটা নিজেই নিভে গেলো !
কোনবাতাস ছিলো নাতো!
মনে হলো তুমিই এসেছিলে!
তুমি এলে তোমাকে নিয়ে যাবো শহরের শেষ প্রান্তের সেই পাব টায়।
সামারে ওখানে সবাই বাইরে বসে বিয়ার খায়।
তুমি এলে এই শীতেই সেখানে যাবো।
তুমি তোমার প্রিয় বিয়ার খাবে......
আমি শুধু লেমন জুস!
তুমি কথা বলবে আমি শুনবো।
আমি বলবো তুমি শুনবে।
এভাবেই স্বপ্নের কয়েকঘন্টা পার হয়ে যাবে।
পৃথিবীর যেসব জায়গায় যাইনি কখনো,
তোমার গল্পে সেসব জায়গায় ঘুরে বেড়াব।
তুমি বলবে প্যারিস।
অমনি প্যারিসে যাবো।
রাত্তিরে আইফেল টাওয়ার এর সামনে,
আর ইটবিছানো প্যারিসের পথে ঘুরে বেড়াবো।
হাত দুটি ধরে।
অনেক ছবি তুলবো আমরা
আমার টা তুমি।
তোমারটা আমি।
আমাদের দুজনার কোন যুগল ছবি ওঠেনা কখনোই।
"কেননা আমার স্বপ্ন তুমি।
এবং তোমার স্বপ্ন আমি।
.........এভাবেই চিরদিনের সাথি।"
একদিন এভাবেই অনেক দিন পর আমার বয়স বেড়ে যাবে।
তুমিও একাত্তর হবে।
বলবে, ডাক্তারের দেয়া সব কাগজ ,ঔষধ বাক্সে রেখে দিয়েছো।
শেষ ছুটির অপেক্ষায় আছো।
আজো সিগারেট চলে!
আজো বিয়ারে চুমুক!
বলবো ,জানোনা আমি তো সেই কবেই চলে গেছি
শেষ চিঠিটা লেখার পর!
বলবো ,"কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
সে কথা তোমার মতন,
আমার মতন করে আর কেউ কি জানে?
এই এক জীবনে কত তোষক বালিশ!
কত প্রিয়গাছ! কত প্রিয় বই !
তাহলে মানুষ !
মানুষ কি আর একটাই থাকে কাছে?"
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হয়তোবা........
কোনটা যে ঠিক.......
একেকজনের জীবন বোধ।
বেঁচে থাকার ধরন.........একেকরকম।
তাই ঠিক কোনটা বলা কঠিন.............
শুভকামনা।
২|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭
লী এনজেল বলেছেন: মিস ইউ!
এত ভাল লেখা কীভাবে হয়?
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগে এত সুন্দর করে বললে!
শুভকামনা লী।
৩|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৯
জুল ভার্ন বলেছেন: এমন সুন্দরের ব্যাখ্যাদেয়ার সাধ্য আমার সত্যি সত্যি নেই, এমন ভালোলাগার উপলব্ধি ধারন করার সাধ্য একেবারেই আমার নেই বুবু! তাই এক কথায় বলতে চাই-সুন্দর! না না শুধু সুন্দর নয়-চিরন্তন সুন্দর!!!
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাইয়া আমার লেখালেখি সব আপনাদেরই জন্য।
নাহলে কবেই সব থেমে যেতো!
এমন উৎসাহিত হই.............যে কি বলবো।
তবে এত ভালো বলেন সবসময়ই।কোনদিন বিপরীত বললে মনে হয় মন খারাপ হবে!
অনেক ভালো থাকবেন।
অনেক দোয়া সবসময়ই।
৪|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৪
হাসান মাহবুব বলেছেন: সাজিপা, আমার মনে হল এটা চিঠি হিসেবে লিখলে আরো সুন্দর হত। ঘুম থেকে উঠেই আপনার কবিতা পড়লাম....ভালো লাগলো অনেক।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এটা চিঠির মতই।
কথা!
ধরা যাক মুঠোফোনালাপ
কিংবা
মেসেন্জারের ভাষা..........
(আমার এমন লেখাগুলো শুধু আবৃত্তির চিন্তা থেকেই লেখা হয়।)
কত কিযে লিখতে হয় লিখতে বসলে।
এখুনি লেখাটা এলো।
আশাকরি ভালো আছো।
শুভকামনা সবসময়কার।
৫|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৫
চতুষ্কোণ বলেছেন: "ভুলে যেও' এই কথাটাই পড়েছো এত অজস্রবার।
যদি বলতাম,"মনে রেখো" তাহলে?
,"কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
সে কথা তোমার মতন,
আমার মতন করে আর কেউ কি জানে?
দারুন লাগলো!! একবার মনে হলো কেউ গদ্য শোনাচ্ছে নরম স্বরে আবার তারপরেই ডুবে যাচ্ছি কবিতায়। দারুন!
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সাধারন কথামালা সব ..........ভালোলাগলো জেনে ভালো লাগলো।
আসলে এটা কথা কবিতাই।
ভালো থেকো।
অনেক শুভকামনা।
৬|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৭
নষ্ট কবি বলেছেন: img|http://farm5.static.flickr.com
/4054/4237508518_f6eecb8a94_o.gif
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসতেছে না রাজীব..........লিংক কাজ করছে না।
দুইটা মন্তব্য তাই মুছলাম.......
কোন ছবির লিংক কি?
শুভকামনা।
৭|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪
সহেলী বলেছেন: "কেননা আমার স্বপ্ন তুমি।
এবং তোমার স্বপ্ন আমি।
.........এভাবেই চিরদিনের সাথি।"
এভাবে মেনে নেয়া অকপট ;
এভাবে যেতে দেয়া সময় ;
এভাবে ফিরে দেখা দিন ----
এভাবেই লিখে যাওয়া বোধ!
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
লেখাটার শেষ প্যারা লিখবার সময় তোমার কথা মনে পড়ছিলো।
আশাকরি ভালো আছো................
অনেক শুভকামনা তোমাকে।
৮|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগল
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভকামনা ।
৯|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
সামছা আকিদা জাহান বলেছেন: হয়তোবা........
কোনটা যে ঠিক.......
একেকজনের জীবন বোধ।
বেঁচে থাকার ধরন.........একেকরকম।
তাই ঠিক কোনটা বলা কঠিন.............
তোমার কবিতার মন্তব্যে আমি তোমার মন্তব্য দিয়েই দিলাম। আর কিছুই বল্বার পেলাম না।
ভালো থেকো।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসলেই তাই..........কে বলিতে পারে?
কে বুঝিতে পারে
মানুষের অভিলাষে কোন বাঁশীর সুর!
শুভেচ্ছা নিও।
১০|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০১
মুখ ও মুখোশ বলেছেন: খুবই ভাল লাগল বরাবরের মতই, অপূর্ব। আবেগ, ভালবাসার অপূর্ব প্রকাশ।
ভাল থেকো নিরন্তর সাঝিপু।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর।
অনেক ভালো থেকো তুমিও............
শুভকামনা।
১১|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩
করবি বলেছেন:
সহজ ভাষায় মনের সব কথা বলা হয়ে গেল।
অসাধারন
ভালো থাকবেন আপু ।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো থেকো করবি............
অনেক শুভকামনা রইলো।
১২|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৪
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো বাঁশিওয়ালা?
অনেক শুভকামনা।
১৩|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৯
নীরজন বলেছেন: 'কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো নীরজন?
তোমাকে দেখলে একটা গান মনে পড়ে.........
"তুমি নির্জন উপকূলে নায়িকার মত
পথ চলতে গিয়ে
কিছু বলতে গিয়ে..............কিযে মিষ্টি হাসি হলে লজ্জানত!"
অনেক শুভকামনা তোমার জন্য।
১৪|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩২
পাপতাড়ুয়া বলেছেন: "ভুলে যেও' এই কথাটাই পড়েছো এত অজস্রবার।
যদি বলতাম,"মনে রেখো" তাহলে?
তুমি সমুদ্র হয়ে ভিজিয়ে দাও আমার পা......
একসময় আমিও সমুদ্র হয়ে উঠি।
কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
....নিয়ে গেলাম।
ব্লাক ফরেস্ট।কিছু বলব না আপু।সাতসকালে মন খারাপের কারণ হল ব্লাক ফরেসট।
আমাদের কোন জীবন না থাকুক।ভালো থাকবেন।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত!
ভালো থেকো তুমি.............
আমাদের জীবন বড় সুন্দর।
অনেক শুভকামনা।
১৫|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪০
হোসাইন১৯৫০ বলেছেন:
কোবতে আর কোবতে ।
দাঁড়া , আমি আমার অপ্রাপ্তবয়স্ক কোবতে নিয়া আসতেছি ।
দারুন পদ্য ।
১৬|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪২
হোসাইন১৯৫০ বলেছেন:
সরি , সরি ; আপনাকে তুই বলে ফেলছি ।
আর কবিতাটার ছন্দ ব্লগার পাপীর মত লেগেছে , তাই পাপী মনে করে আপনাকে তুই বলে ফেলছি ।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তুই তো ভালোই লাগলো........
অনেক শুভকামনা।
১৭|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫০
শিরীষ বলেছেন: "তুমি কি কোন গন্ধদ্বীপ?"
"তুমি কি কোন গন্ধদ্বীপ?"
"তুমি কি কোন গন্ধদ্বীপ?"
যদি বলতাম,"মনে রেখো" তাহলে? !!!!
-অসহ্য সুন্দর একটা-
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভকামনা শিরীষ.............
ভালো থেকো.........
১৮|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১
তাজা কলম বলেছেন: বলবো ,"কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
সে কথা তোমার মতন,
আমার মতন করে আর কেউ কি জানে?
এই এক জীবনে কত তোষক বালিশ!
কত প্রিয়গাছ! কত প্রিয় বই !
তাহলে মানুষ !
মানুষ কি আর একটাই থাকে কাছে?"
কবিতা তো নয় যেন কারো কারোর জীবন গল্প। শীতের এ সকালে কবিতাটির কোমল ওমে স্নাত হলাম কবি। +
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শীতেরসকাল দারুণ কাটুক.........
ভাঁপা পিঠা কেমন খাওয়া হচ্ছে?
শুভেচ্ছা তাজা কলম।
১৯|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৫
কাব্য বলেছেন:
এই এক জীবনে কত তোষক বালিশ!
কত প্রিয়গাছ! কত প্রিয় বই !
তাহলে মানুষ !
মানুষ কি আর একটাই থাকে কাছে?"
----------------------------------------------------
মানুষ কি আর একটাই থাকে কাছে?
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ওরে কাব্য কতদিন পর।
ভালো তো?
ভালো থেকো।
শুভাশীষ।
২০|
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: ভাল লাগলো...। প্লাস
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভকামনা রইলো।
২১|
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭
আবু সালেহ বলেছেন: ,"কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
সে কথা তোমার মতন,
আমার মতন করে আর কেউ কি জানে?
এই এক জীবনে কত তোষক বালিশ!
কত প্রিয়গাছ! কত প্রিয় বই !
তাহলে মানুষ !
মানুষ কি আর একটাই থাকে কাছে?"
++++++
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা সালেহ.......
ভালো থেকো।
২২|
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৭
তায়েফ আহমাদ বলেছেন: কবিতাটা পড়ে যে অনুভূতি হচ্ছে, তাকেই বোধহয় নরম বিষন্নতায় ডুবে যাওয়া বলে! (কবিরা ভাল বলতে পারবেন!)
'পৃথিবীর দু'প্রান্তের দু'জন মানুষ'- এই লাইনটা শুনলেই কেমন একটা শুন্যতা সৃষ্টি হয়!![]()
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মাঝে মাঝে মনটা বিষণ্ন হয়......সব মানুষেরই।
হয়তোবা নিজের কারন..........হয়তোবা অন্য অনেক কারন..........
মানুষই পারে অন্যর দুঃখ ছুঁতে।
অথচ মানুষই দুঃখ দেয়...........।
শুভকামনা রইলো তায়েফ।
২৩|
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৪
নিঃশব্দ শিশির! বলেছেন: মানুষ কি আর একটাই থাকে কাছে?"
থাকে প্রিয় সব মানুষ, সব সময় প্রিয়!!!
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিক বলেছো.........
অনেক শুভকামনা জেনো শিশির ........
২৪|
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৬
ভাঙ্গন বলেছেন: "ভুলে যেও' এই কথাটাই পড়েছো এত অজস্রবার।
যদি বলতাম,"মনে রেখো" তাহলে?
...........
সাজি'পুর কবিতার বৈশিষ্ট্য হলো , কথাগুলো ঝরে ঝরে। ভীষন। অনেক অনেক আবেগ নিয়ে তৈরী একেকটি কবিতাপ্লট!
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাঙ্গন রে ভাঙ্গন.........
"তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে"
...........না টা বাদ দিলাম।
আমার লাগে মনে.......
অনেক ভালো থেকো ।
শুভেচ্ছা নিও.........দোয়া রেখো।
২৫|
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪২
তাসনীম বলেছেন: অসাধারণ
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ।
কি খবর তাসনীম?
নীল পরীটা ভালো আছে তো?
শুভেচ্ছা।
২৬|
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৫
পাপতাড়ুয়া বলেছেন: @হোসাইন...কার সাথে তুলনা করলি ?আমি এরকম টা যদি কখনো লিখতে পারি,তো তোকে জামানে খাওয়াবো।কারণ,আমি জানি,তোকে কখনো খাওয়ানো লাগবে না।এরকম টা সাজি আপুর দ্বারা সম্ভব।আমার কম্মো না।
@সাজি'পা...সরি।
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
স্যরি বলতে হবেনা.....
আর তুমিও তো সত্যি অনেক ভালো লেখো।
ভালো থেকো......লেখায় থেকো।
শুভকামনা......
২৭|
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৯
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: আপনার এই সৃষ্টির বিশেষন বা প্রশংসা আমার বর্ণভান্ডারে নেই, তাই চেষ্টাও করলামনা ... ... ...
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর মন্তব্যের পর আর কিইবা শুনতে চাইতে পারি?
শুভকামনা শ্রাবন এর বৃষ্টি......
আপনার নিকটাই তো একটা কবিতার শিরোণাম হতে পারে........
শুভেচ্ছা।
২৮|
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
ফজলে এলাহি বলেছেন: দারুন................
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ ........ভালো থাকবেন ফজল।
২৯|
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৫
কঁাকন বলেছেন: কেমন আছেন আপু?
২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এইতো কাঁকন........চলছি জীবন।
তুমি ভালো তো?
শুভকামনা
৩০|
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৫
কাজল রশীদ বলেছেন:
ভালো লাগা জানাই।
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভকামনা কাজল......
৩১|
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৪
মাশরুর মিনহাজ বলেছেন: এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
সে কথা তোমার মতন,
আমার মতন করে আর কেউ কি জানে?
জানতাম আমিও , ভুলে গেছি !!!!
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভুলে যাওয়াটাই সবচেয়ে কঠিন মনে হয়।
শুভেচ্ছা।
৩২|
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৩
এম এস জুলহাস বলেছেন: সহজ কথা সহজ করে বলাটা কঠিন, অথচ আপনি কঠিন কথাটাই অবলীলায় সহজ করে বলেছেন। ভুলা যাবেনা, যায়না।
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো থাকবেন.........শুভকামনা
৩৩|
২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: নিজের মিল খুজে পাই আপু ...
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা তো এমনই হবার কথা......
যে যখন পড়বে,মিলে যাওয়া অনুভব থাকে..
মনে হবে আমারই তো কথা!
নাহলে জীবনানন্দ এত ভালো লাগে কেনো?
শুভেচ্ছা নিও।
৩৪|
২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
লাল দরজা বলেছেন: দারুন্স!!
অামাের লইয়া েতার কবিতা েলখা অার বন্ধ হইল না!! ![]()
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
থ্যাংকস!
আছিস কেমন?
একদিন কিন্তু সত্যি সত্যি তোকে নিয়ে লিখবো।![]()
(এবার ফোবানা মন্ট্রিয়লে।জুলাই এর ২,৩ ,৪)
থাকবি অতদিন?
ভালো থাকিস।
দেশের শীত বেশী লাগে তাইনারে?
এখানে জানুয়ারীতে প্লাস তাপমাত্রা।
ভাবতে পারিস?
৩৫|
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪২
সালমান খান বলেছেন:
ও খালা কেমন আছুইন খালার কবিতা ভাল লাকছে।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সালমান খান আমার ভাগনা ..আমি নিজেই জানতাম না।![]()
ভালো আছি।
ভালো থাকবেন।
৩৬|
২৩ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৭
ঢাকাইয়া টোকাই বলেছেন: অসাধারন, পরতে পরতে গলা ধরে যায়। তবে প্রথম ৫ টি পেরাগ্রাফ ভালো লাগসে। তার পরের গুলা কেমন যেন ছেরাবেরা হয়া গেল। হয়ত কালচারের সাথে কবিটার মিল পাইনাই, সেজন্য।
আপনার বাকি লেখা গুল পরলাম। কিছু কিছু পরে গা শিউরে যায়, নিজের অনুভুতির সাথে মিল দেখে। সব কমেন্টস পরে বুঝলাম আমি একা নই, অনেকেরই তাই হয়েছে।
আপনি কি প্রফেশনালি লেখা লেখি করেন? না করলে করা উচিত। কারন আপনি সাধারন মানুষের মন বুঝেন।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
নিয়মিত লিখি...........দেশের বাইরে থেকে যতটুকু সম্ভব।
শুভকামনা...........
৩৭|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৯
অপ্সরা বলেছেন: কি করে লিখলে আপুনি!!!!!!!!!!
তুমি কেমন করে গান করো হে গুণী
আমি শুনি শুধু অবাক হয়ে শুনি.......
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অপ্সরা
তুমি হলে পরী.....তুমি সারাজীবন তোমার মতই থেকো.........
পরী সবাই হতে পারে না....
যেমন করে মানুষ হওয়াই কত যে কঠিন মনে হয়........
ভালো থেকো।
আমাদের সবার জীবনেই ছড়ানো সব গল্প,কবিতা......
শুভেচ্ছা সবসময়কার।
৩৮|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২১
দূর্ভাষী বলেছেন: এই কবিতায় আমার মত মূর্খের পক্ষে কমেন্ট করা সম্ভব নয়। সত্যি অসাধারণ আপু।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি যে বলে দূর্ভাষী........অনেক ধন্যবাদ সবসময় উৎসাহিত করবার জন্য।
শুভেচ্ছা
৩৯|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯
_তানজীর_ বলেছেন: কি বলব বুঝে পাচ্ছিনা
... কিন্তু কমেন্ট করতেই হবে.. কি বলা যায়.. অসাধারণ হয়েছে আপু। আর কিছু বলতে পারবোনা। ভালো থাকবেন।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তানজীর.....অনেক ধন্যবাদ।
আমার যত লেখালেখি ...।সব তোমাদেরই জন্য।
কি যে ভালো লাগে !
লিখতে ইচ্ছে করে আরো।
দোয়া রেখো.....
অনেক ভালো থেকো.............
৪০|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫
আহসান জামান বলেছেন: মনছোঁয়া একটা কবিতা, অনেক পরে পড়লাম। ভালো থাকবেন, কবি।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকধন্যবাদ.........
পড়বার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
৪১|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫০
হানিফ রাশেদীন বলেছেন: `তুমি সমুদ্র হয়ে ভিজিয়ে দাও আমার পা....../একসময় আমিও সমুদ্র হয়ে উঠি।' প্রেমের এরকম অনেক অনুভূতির প্রকাশ হয়েছে। আমার কাছে এই বিষয়টি খুবই ভাল লেগেছে যে, কেবল প্রেমিক-প্রেমিকার প্রেম ছাপিয়ে কবিতাটি থেকে মানুষে মারুষে প্রেমের অনুভূতি আসে।
জীবনেক এমন বড় করে দেখা—`কে বলে মানুষের একটাই জীবন?/ এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।' এটি কাব্যিক অর্থের সঙ্গে আক্ষরিক অর্থেও ঠিক।
ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য...............
শুভকামনা রইলো..................
যে কোন কবিতা বা গল্প পড়ে তাৎক্ষনিক যে ভালোলাগা সেটা প্রকাশ করতে পারলেও আর একটা কবিতার শুরু হয়।
ভালো থাকবেন
৪২|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫১
ফেরারী পাখি বলেছেন: সাজি আপা সময় পেলেই তোমার লেখা গুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি।
আসলে কি মন্তব্য করবো, খুঁজে পাই না।
তোমার লেখা গুলো এত সুন্দর যে কি বলবো। অন্যেরা তো সব বলেই ফেলে। ষেখানে আমার অনুভব গুলোও উঠে আসে।
তবে একটা কথাই বলতে পারি, তোমার লেখাগুলো শক্তিশালী চুম্বকের মত পাঠককে টানে এবং আবিষ্ট করে রাখে।
কত সহজ কিন্তু অনেক সুন্দর।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তোমার ব্লগবাড়ি গিয়ে দেখলাম এই লেখাটা প্রিয়তে রেখেছো.......অথচ এখানে কিছু লেখোনি.........
মাঝে মাঝে আমার ও ও অমন হয়............
আমার সাধারন লেখাগুলো তোমরা অসাধারন করে তোল তোমাদের এমন সব ভালো লাগাকথা দিয়ে.............
লিখতে হয় তাই ......তোমাদের কথা ভেবেই।
অনেক দোয়া রেখো।
আর ভালো থেকো যেমন খুশি।
শুভেচ্ছা নিও পাখি।
৪৩|
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১
কালপুরুষ বলেছেন: অসম্ভব সুন্দর করে লিখেছো। সত্যিই মন ছুঁয়ে যাবার মতোই লেখা। খুব ভাল লাগলো।
শুভ কামনা রইলো।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে...................
সবসময় এভাবে উৎসাহিত করবার জন্য ধন্যবাদ জানাই..........
আর শুভেচ্ছা নিরন্তর।
ভালো থাকবেন।
৪৪|
২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
নীরজন বলেছেন: ভালো আছি আপু................
আমার কথা মনে পড়ে জেনেই ভালো লাগছে..........খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি........পরীক্ষা............অফিস.......আরও হাজারটা ঝামেলা..........পাগল হয়ে যাবো খুব দ্রুত.........কিংবা অসুস্থ...........
দোয়া করবেন।
২৪ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি যে বলো!
সহজ ভাবে নাও সবকিছু....
অসুস্থ বা পাগল হতে হয় এমন কাজ থেকে সরে আসো......
সুস্থ থাকা অনেক প্রয়োজন।
ভালো থেকো নীরজন।
অনেক শুভকামনা।
৪৫|
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৪
আমি সাইরাজ বলেছেন: ভাল্লাগলো
যদিও মনে হয় ভাব ধরতে পারি না
অনেক ছবি তুলবো আমরা
আমার টা তুমি।
তোমারটা আমি।
আমাদের দুজনার কোন যুগল ছবি ওঠেনা কখনোই।
"কেননা আমার স্বপ্ন তুমি।
এবং তোমার স্বপ্ন আমি।
.........এভাবেই চিরদিনের সাথি।"
এই লাইন্টা পড়ে মন খারাপ হইসে
২৪ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
পড়বার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪৬|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
কে বলে মানুষের একটাই জীবন?
এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।
হ্যাঁ, সাজি।
২৪ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা নৈঃশব্দ্য।
৪৭|
২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৪
শ।মসীর বলেছেন: আপু অমন সুন্দর করে লিখলেন- কত কথায় যে মনে পড়ে গেল বোঝাতে পারবনা ।
যুগপৎ মন খারাপ আর ভালোর একটা অনুভূতি টের পাচ্ছি !!!!
২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এমন অনুভব সবার থাকেনা শামসীর যাযাবর।
অনায়াসে দুঃখকে ছুঁতে সবাই পারে না।
তেমন সুখকেও।
বেড়াচ্ছো না অনেকদিন।
ভালো থেকো।
শুভকামনা
৪৮|
২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
দুর্জনউবাচ বলেছেন: সুখ,দুঃখ হলো শ্যাওলার মত।একধরনের প্রহেলিকা ছাড়া আর কিছু না।
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো বলেছেন........
শুভেচ্ছা।
৪৯|
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৭
তারার হাসি বলেছেন:
বেশ ক'বার পড়লাম তোমার কবিতা, তোমার অনুভব, পড়লাম মন্তব্য আর তার প্রতিউত্তরে তোমার জবাব, অসাধারণ অনুভব, অনেক ভাললাগা......
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাবছিলাম তোমাকে।
খুঁজছিলাম ও।
ভালো থেকো তারার হাসি...........
ভালোবাসা নিও।
৫০|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৩
রিমি (স. ম.) বলেছেন: অ-সা-ধা-র-ণ!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ রিমি।
রিমি আশাকরি ভালো আছো।
দেখে ভালো লাগলো।
শুভকামনা............
৫১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৭
শিশিরবিন্দু বলেছেন: চোখে পানি এনে দেয়ার মতন সুন্দর...খুব ভাল লাগল। বিশেষ করে শেষটুকু।
অনেক ভাল থাকবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক সুন্দর একটা মন্তব্য।ভালো লাগলো।
ভালো থাকবেন।
শুভকামনা
৫২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৪
শান্তির দেবদূত বলেছেন: "এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে।" -- চমৎকার উপলব্ধি! ইস ! এভাবে যদি ভাবতে পারতাম ! কত যত্ন আর ভালোবাসা দিয়ে লেখটা লিখেছে ভাবতেই অবাক হচ্ছি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ দেবদূত।
আজকে ব্লগে এসে দেখি গত ক'দিনের সব লেখায় দেবদূত এসে ঘুরে গেছে।
খুব ভালো লাগলো।
অনেক শুভকামনা সবসময়কার।
৫৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫
চতুষ্কোণ বলেছেন: আবার পড়লাম এবং নিয়ে গেলাম।
শুভেচ্ছা।
৫৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৮
আশেক ইব্রাহীম বলেছেন: ভালো লাগলো। সাবলিল। একটানে পড়ে ফেললাম.....এবং অবাক হলাম অনেকদিন একটানে এভাবে পড়া হয়নি কোন কবিতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ।
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা আশেক।
৫৫|
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৫:৪৭
সুবিদ্ বলেছেন: এই এক জীবনের গভীরে কত জীবন যে লুকানো থাকে
মানুষ কি আর একটাই থাকে কাছে
কথাগুলো অনন্য........
০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ সুবিদ।
ভালো থেকো।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬
সিনসিয়ার বলেছেন: ভালো লাগলো... মনে রেখো বললে মানুষ ভুলে যায়, তবে ভুলে যেও বললেই বরং মনে রাখে বেশি করে...
শুভ কামনা।