| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে চার পাঁচজন বিবাহিত মেয়ে যখন একসঙ্গে আড্ডা দেয় অবধারিতভাবে সেখানে শাশুরি প্রসঙ্গ আসবেই এবং দুঃখজনক হচ্ছে বেশিরভাগ ক্ষেএেই আড্ডায় শাশুরিকে উপস্হাপনা করা হয় চরম নেতিবাচক ভাবে। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি আড্ডার মেয়েগুলো সর্বোচ্চ ডিগ্রীধারি এবং ভালো ভালো যায়গায় কর্মরত। পরম উৎসাহে তারা যেভাবে শাশুরি সংক্রান্ত ঘটনার বর্ননা দেন তা যেন হিন্দি সিরিয়ালকেও হার মানায়। আরো খারাপ লাগে যখন দেখি অন্যরা তার পক্ষ হয়ে শাশুরিকে জব্দ করার নানাধরনের ফন্দি ফিকির শিখিয়ে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেএেই অভিযোগগুলো এতটাই শিশুসুলভ হয়ে থাকে যে, তখন সত্যিই মনে হয় আমাদের দেশের মেয়ারা আসলেই চিন্তা চেতনায় এখনো অনেক পিছিয়ে।মেয়েরাতো অনেক এগিয়ে যাচ্ছে তারপরেও কেনো বাসায়,যানবাহনে কর্মপ্রতিষ্ঠানে এ ধরনের আলোচনার প্রাধান্য? তবে সবাই যে একই রকম তা অবশ্যই নয়। আমাদের দেশের মেয়েরা শুধু পড়াশোনায় নয় চিন্তা চেতনায়ও এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি।
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
তারেক ফাহিম বলেছেন: এজন্যইতো কথিত আছে যে, মেয়েরা দুই অবস্থায় মনের মত মানুষ পায় না, শাশুড়ী অবস্থায় মনেরমত বৌ-- আর বৌ অবস্থায় মনেরমত শাশুড়ী।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
পলাশমিঞা বলেছেন: মা এবং মেয়ে।
ছেলেও বউ কারো মেয়ে, শাশুড়িও কারো মা। সমস্যা হলো এসব আমরা ভুলে যাই।