| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্হান সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্হান কারাগারে বন্দী করে রাখে। ১৯৭২ সলের ১০ জানুয়ারি পাকিস্হান কাাগার থেকে মুক্ত হয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।এ কারনে স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ্য নয়মাস শারীরিকভাবে তিনি ছিলেন সম্পূর্ন অনুপস্হিত। মুক্তিযুদ্ধের চেতনায় সবার মাঝে তিনি থাকলেও যুদ্ধকালিন সময়টাতে কোন অবস্তাতেই তার পক্ষে প্রত্যক্ষভাবে নেতৃত্ব প্রদান করা সম্ভব হয়নি, এটাই বাস্তবতা। তাঁর অনুপস্হিতে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব প্রদান করেন তাঁরই দলের যোগ্য কর্মীরা। বহির্বিশ্বে জনমত তৈরী, ভারতের সমর্থন আদায়, মুজিবনগর সরকার গঠন,মুক্তিযুদ্ধ পরিচালনা ও শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন এ সবই সম্ভব হয়েছিলো নিবেদিতোপ্রান এ সমস্ত কর্মীর কারনে। পরিকল্পনাবিহীন আমাদের স্বাধীনতা আসেনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবেই তা এসেছিলো। কারা ছিলেন এসব পরিকল্পনার পিছনে? কোথায় লেখা তাদের নাম? বঙ্গবন্ধুর ডাকে সাধারন মানুষ থেকে শুরু করে তারা সকলেই যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন বলেই না সম্ভব হয়েছিলো স্বাধীনতা অর্জন। তা না হলে হয়তো জেলেই জীবন অবসান হতো আমাদের প্রিয় নেতার। নয় মাস কেনো, নয় বছরেও কি অর্জিত হতো স্বাধীনতা? কিন্তু স্বাধীনতার এত বছর পরেও তাদের নামগুলো আমাদের অজানা। বঙ্গবন্ধুর আড়ালে ঢেকে যাওয়া সে নামগুলোই আমরা জানতে চাই।
২|
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার এবং দুই পরিবারের দালাল বুদ্ধিজীবিদের মৃত্যু না হওয়া পর্যন্ত সঠিক ইতিহাস লেখা যাবে না...
৩|
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
নীল_অপরাজিতা বলেছেন: মুক্তিযুদ্ধে আওয়ামীলিগের অবদান সবচেয়ে বেশি। কিন্তু এটা একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে যা সঠিক নয়। অবশ্যই এতে অন্যদেরও গুরুত্বপূর্ন অবদান রয়েছে। যেমন তাজউদ্দীন আহমদ। ওনাদের কথা স্বয়ং আওয়ামীলিগ থেকে গুরুত্বের সাথে উল্লেখ করা হয় না। যার যা অবদান তা অবশ্যই প্রকাশ করা উচিত।
৪|
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সঠিক ইতিহাস লিখলে বঙ্গবন্ধু, জিয়া - এদের সুনাম যেমন করা হবে, দুর্নামও করা হবে । এসব হজম করতে পারবে তো জনগণ?
৫|
১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮
মো: খায়রুল ইসলাম বলেছেন: আমিও তাদের নাম জানার জন্য সরকারের নিকট দাবি করছি।
৬|
১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: বিচিত্র এক দেশ নাম তার বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪
ভোরের সূর্য বলেছেন: মুক্তিযুদ্ধের পূর্নাঙ্গ ইতিহাস সঠিকভাবে লেখা হবে, যেদিন তথাকথিত প্রধান দুই দলের দলাদলি এবং স্বার্থের দড়ি টানাটানি শেষ হবে।( হবে কি?)