নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর সিস্টেম

সিস্ট্যাম

আমি ভাই সিস্টেম ভালো বুঝি

সিস্ট্যাম › বিস্তারিত পোস্টঃ

কুত্তার লেঞ্জা সোজা হয় নাকি? জাস্ট ঝুলায় দে!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

চিহ্নিত রাজাকার-আলবদর-আলশামস আমরা ছোট বেলা থেকেই জানি। বাঙ্গালীর প্রতিটা মানুষ এইসব লোকগুলারে চিনে। একেকটা নরপশু হাজার হাজার রেইপ করে একাত্তরের ইতিহাসে কলংকিত হয়ে আছে। অথচ খুব ভদ্র সাইজা আমরা টেরাইবুনাল গঠন করছি।

আরে! চোর ধরা পড়লে গেহস্ত কোনদিন পুলিশের অপেক্ষা করে নাকি? গেহস্ত নিজে পুলিশ হইলে পুলিশের লাঠিখান ঘর থেইকা আইনাই পিটানি শুরু করে! আর আমরা বাঙ্গালী বাবু তো! ইতিহাস বিখ্যাত বাঙ্গালী বাবু! নিজের ধুতি খুইলা অন্যের ঘাম মুইছা দেই!

একধারে মুখস্থ করছি নিজামি রাজাকার, মুজাহিদ রাজাকার, গোলাম আজম রাজাকার, সাইদী রাজাকার, সাকা রাজাকার... । এই মুখস্ত যারা করাইছে তারা কী না জাইনা বই-পত্রিকা আর টিভি শো করছে? এরা টেরাইবুনালে একটাও গেলোনা! গবেষক শাহরিয়ার কবিরের জেরাও শুনলাম, ভেজা বিলাই হইয়া ভদ্রতা দেখায়! আরে, বিচারপতিরে ডাইরেক্ট কইতে পারেনা, এইসব রাজাকার সবাই জানে, ঝুলায় দে! এত খাতির ক্যা? এত্ত বাবাগিরী কইরা কী ঐসব রাজাকার রেইপ কইরা আসছিলো??

রাজাকার দিয়া এখন পুরা সামু ভরপুর! যারা বিচার শুরুর আগে র তে রাজাকার শিখছে এহন হেরা দ তে দালাল দালাল হইয়া গেছে! একেকটা বাঙ্গালী বাবুর দল!


আমার মতে শাহবাগের আন্দোলনই ছিলো বেস্ট সলিউশন। তারাই দেখাইছে সঠিক জবাব।

ঝুলায় দে!


এত প্যাচা প্যাচি কইরা এখন কইতে হয়- আসলে আসলে হেরা খুন করেনাই, ধর্ষণ করেনাই, লুট করেনাই, ঘর পুড়ায় নাই...

গাঞ্জাখোর একেকটা শিশু বয়সে বালছাল দেইখা এখন আসামী দেখায়!

মুক্তিযুদ্ধ সত্য। আমার দেশের খুন-ধর্ষন সত্য। লাখ লাখ বাঙ্গালী মরছে সত্য। হাজার বীরাঙ্গনাও সত্য।


তাইলে ঐসব ইতিহাস অস্বীকার কইরা টেরাইবুনালের বাঙ্গালী বাবু গুলায় কোন হিসাবে কয় এইসব রাজাকার কিচ্ছু করেনাই? খালি পরামর্শ দিছে!!?

সব গুলায় পরামর্শ দিলে এইসব বাবুরা কি ঐ পরামর্শ হুইনা খুন, ধর্ষণ, আগুন, লুট করছিলো?

কারা করছিলো?

নিজামি, মুজাহিদ, সাকা, গোলাম এরা করেনাই?

আমার মতে জ্যাস্ট হ্যাং দেম! এনাফ ইজ এনাফ! টেরাইবুনাল খুইলা বাংলার রাজাকার চিনোন যাইবো না! রাজাকার চিনাই আছে। এখন খালি ঝুলায় দে!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

অদৃশ্য যোদ্ধা বলেছেন: সত্যি বলছেন ভাই। ওরা যখন লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে তখন তো তারা আরও নির্মমভাবে হত্যা করছে। তাহলে এদের এত জামাই আদর কেন? জাস্ট ঝুলাই দে

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

সিস্ট্যাম বলেছেন: মেজাজটা খারাপ হয়, টেরাইবুনাল থেইকা কয় হেরা নাকি কিছু করেনাই! খালি বইসা বইসা পরামর্শ দিসে!!!! সব গুলা সরকারী টাকা খাইয়া ভুড়ি বানাইতাছে X(( একেকটা ছাগল!!


জাস্ট ঝুলানি হবে! জাস্ট হ্যাংগিং

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

হাসান নাঈম বলেছেন: কি ভয়ংকর চিন্তা।
আপনি কি আসলেই বাস্তব জীবনে এইভাবে চিন্তা করেন?
না কি শ্রেফ ব্লগে বেনামে লিখছেন বলেই বলতে পারছেন?

কোন বিচার ছাড়া, স্বাক্ষি প্রমান ছাড়া, রাস্তায় আন্দোলনের দাবির প্রক্ষিতে যদি কাউকে 'ঝুলিয়ে দেয়া' আপনার কাছে গ্রহনযোগ্য হয় তাহলে কোন দিন এই সরকার ক্ষমতা হারালে শাহবাগের চেয়ে তিনগুন মানুষ শাপলা চত্ত্বরে সমবেত হয়ে গত সাত বছরের শত শত খুন গুম নির্যাতনের দায়ে শেখ হাসিনার ফাঁসি চায়, তখনও কি আপনি এইভাবে বলতে পারবনে - 'ঝুলিয়ে দিলেইতো হয়' ?

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

সিস্ট্যাম বলেছেন: আরে আরে আরে! রাহেন!! অরা কি যুদ্ধের টাইমে আপনার পরামর্শ মাইনা রেইপ করছিলো?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

হাসান নাঈম বলেছেন: অরা যে রেইপ করছিল - এইটা আপনি শিওর হইলেন কেমনে??
যাদের লেখা পড়েছেন, যাদের কথায় এতদিন চলেছেন - তাদের চেহারা কি এখনও পরিষ্কার হয় নাই?
যারা ক্ষমতায় থাকার জন্য প্রকাশ্যে মিথ্যা বলতে পারে, ধোকা দিতে পারে - তারা নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য মিথ্যা প্রচার কেন চালাতে পারবে না?
ট্রাইবুনালে আসার এবং নিজেদের দাবির পক্ষে প্রমান উপস্থাপনের ব্যাপারে ওদের হীনমন্যতা দেখেও কি বুঝেন নাই ওরা কেমন?
এখনও কি চোখ খোলার সময় হয় নাই??

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সিস্ট্যাম বলেছেন: চোখ খুলার সময় হইছে? তাইলে চোখ খুলেন। কন রাজাকারের নাম গুলা!

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

কমরেড ফারুক ১ বলেছেন: টেরাইবুনাল খুইলা বাংলার
রাজাকার চিনোন যাইবো না!
রাজাকার চিনাই আছে। এখন খালি
ঝুলায় দে!

শুনতে ভাল লাগলো। কিন্তু

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

সিস্ট্যাম বলেছেন: 'কিন্তু'-ই কইবেন জানি। বাঙ্গালীর 'কিন্তু' সমস্যা নিয়া জাফর ইকবালের লেখাটা পইড়া নিয়েন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

মাকড়সাঁ বলেছেন: বিচার যাই হোক তাল গাছ .....:) :) :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

সিস্ট্যাম বলেছেন: তাল গাছ কাটলে তাল গাছ জরিমানা দিতে হয়।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

চলতি নিয়ম বলেছেন: কোনো রাজাকারের পুলা মাইয়া ই স্বীকার করবে না যে তাগো বাপ রাজাকার আছিলো।

তাইলে রাজাকার আছিলো কারা? @ হাসান নাঈম ?

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

সিস্ট্যাম বলেছেন: রাজাকার গো কথা অনেক বলছি আমরা। ঐসব ছাগু নিয়া কথার কোন দাম নাই। এখন উলটা টেরাইবুনালই রাজাকারের পোলা-মাইয়ার মতই রাজাকারগোরে 'পরিকল্পনাবিদ' বানাইয়া ছাড়ল। X((

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

আলফা ব্রাইট বলেছেন: হ ঝুলায় দে!! আমার বিয়াইরে বাদে সব ঝুলায় দে!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

সিস্ট্যাম বলেছেন: সব বিয়াই-জামাই আর আমিররে এক দড়িতে ঝুলা। এহন খালি ঝুলন চাই। ঝুলায় দে! X((

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

হাসান নাঈম বলেছেন: "এখন উলটা টেরাইবুনালই রাজাকারের পোলা-মাইয়ার মতই রাজাকারগোরে 'পরিকল্পনাবিদ' বানাইয়া ছাড়ল।"
-জ্বি, এটাই আসল কথা।
যারা এতদিন আপনাদের মাথায় 'রাজাকার', 'যুদ্ধাপরাধী' ইত্যাদি কথা ঢুকিয়েছে তারাই বিচার করতে গিয়ে বলছে 'মানবতা বিরোধী' অপরাধী। আবার বলতে বাধ্য হচ্ছে যে ওরা কিছুই করে নাই, শুধুই বুদ্ধি পরামর্শ দিয়েছে। তারপরও আপনারা বুঝতে পারছেন না এতদিন কী মিথ্যাটাই না আপনাদের গেলান হয়েছে।

অপেক্ষা করেন, সময়ের সাথে সাথে আরো বহু ইতিহাসই প্রকাশ পাবে। তখন দেখবেন - আপনাদের সামনে মুলা ঝুলিয়ে কারা আসল ক্ষমতা/টাকার মুলোটা দখল করেছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সিস্ট্যাম বলেছেন: চোখ বন্দ কইরাই থুইলেন! রাজাকারের নাম কন, দেহি আপনের চোখ খুলুনের টাইম হইছে কিনা।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেশ টিভি-তে হামিদ মীর বলে গিয়েছিলেন শাহরিয়ার কবিরের সামনে- এখানে যারা আছে সব সাহায্যকারী। আসল অপরাধী সব পাকিস্তানে(এখন আবার লিংক খুঁজবেন না)। এত দোষ থাকলে মুক্তিযোদ্ধা আর বঙ্গবন্ধুই তাদের ঝোলাইত। তার‍া ৪৪ বছর ধরে স্বাভাবিক জীবনযাপন করতো না সবার সামনে। গোলাম আজম ছাড়া আর সবাই দেশেই ছিল বঙ্গবন্ধু জীবিত অবস্থায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সিস্ট্যাম বলেছেন: লিঙ্ক নাই তাইলে?

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: ইয়া, অনেকদিন পর সামুতে এইরম পোস্ট দেখলাম|
ছাগলের ভ্যা ভ্যা শুনতে শুনতে কান পচে গেছে| ঝুলায় দে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সিস্ট্যাম বলেছেন: টেরাইবুনাল ছাগুপ্রেমি, ছাগুও বাড়ছে। ছাগু উতপাদন কেন্দ্র খুইলা থুইছে সরকার।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

হোসেন মালিক বলেছেন: আলফা ব্রাইট বলেছেন: হ ঝুলায় দে!! আমার বিয়াইরে বাদে সব ঝুলায় দে
অসাধারণ বলেছেন আলফা ব্রাইট
ব্লগার সিস্ট্যাম এর মাথা গরম, পানি ঢাল কেউ :#)

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

শাহমুন নাকীব ফারাবী(২) বলেছেন: যা বুলেছেন গো ভাই! এক্কেবারে মনের কথা বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.