নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর সিস্টেম

সিস্ট্যাম

আমি ভাই সিস্টেম ভালো বুঝি

সিস্ট্যাম › বিস্তারিত পোস্টঃ

টেরাইবুনাল নাকি ইজ্জত?

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

জানি না আইন, জানিনা শালিস। আমি জানি আমার বাংলা ৭১ এর ৯ মাস অত্যাচির ছিলো। আমি জানি আমার বিশ্বাস মিথ্যা বলেনা। জানি এইদেশে বিচার কইরা 'নির্যাতন' করা হয়নাই।

আজকে যখন দেখি টেরাইবুনাল থেইকা 'বিচার' হইলে খুনি, ধর্ষক, ডাকাতরা সলিড মানুষের স্বীকৃতি পাইয়া 'ভি' দেখায়া দাত কেলায়, তখন আমার কইলজা জলে। বুলেট ছেদা হাড্ডি কবরে কান্না করে! ঐ টেরাইবুনাল স্বীকার কইরা একেকটা রাজাকাররে 'পরামর্শদাতা', 'বুদ্ধিদাতা', 'সমর্থনকারী' বইলা সার্টিফিকেট দিয়া দিতাছে!

আমার কইলজা জলে আর টিভিতে ঐসব 'পরামর্শদাতার' ফাসিতে আনন্দের বন্যা বইয়া যায়!

আমি এইসব টেরাইবুনালরে গালি দেইনা, আমি এইগুলার বিরোধিতা করিনা। কারন যেই 'আইন' দিয়া মুক্তিযুদ্ধে খুন-ধর্ষণ হয়নাই, এরা সেই আইনের দরজা খুইলাই খুন, ধর্ষনের নিরপরাধ সার্টিফিকেট দিয়া দিছে।

আমি টেরাইবুনালরে ঘৃনা করিনা। কারন এই টেরাইবুনাল আমার না।

আমি শুধু জানি রাজাকাররে 'বুদ্ধিজীবী' বানাইছে এরা। ৭১ এর শারিরিক খুন-ধর্ষন এর পর এখন চলতাছে মানসিক খুন-ধর্ষন। একাত্তরে ধর্ষকেরা বাঙ্গালী থাকতে পারে নাই। রাজাকার হইছে। এখনও এরা বাঙ্গালী থাকতে পারেনাই, টেরাইবুনাল হইছে।

কালা কোট পিন্দা আমেরিকার আইন বানাইয়া পাকিগোরে নিরপরাধের সার্টইফিকেট দিয়া ছাইড়া দিতাছে। কাউরে কাউরে ভিআইপি কইরা বাঙ্গালীর হাত থেইকা বাচাইয়া আলগাইয়া রাইখা দিছে।

রাজাকার,টেরাইবুনাল, বুদ্ধিজীবি, পরামর্শদাতা, সমর্থনদাতা গো দুই চোক্ষে দেখতে পারিনা। সবগুলা মিল্লা বাংলাদেশের ইজ্জত লুটতাছে। হায়রে বিচারের ওয়াদা, হায়রে রাজনীতি!

থুঃ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.