| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারিক১৪২২
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
তুমি আসবে বলে
কত ক্যানভাসে আঁকি তোমার ছবি
কত কবিতা লেখে যে আজ মনের কবি
হৃদয়ের মনিকোঠায় তাই আশার দিপ যে জ্বলে
তুমি ভালবাসবে বলে
কত কল্পনায় তোমায় ভাবি
কত স্বপনে করি কত যে দাবি
তোমার ঐ রুপের মায়া দেখি সাগর নদী জলে
তুমি কাছে ডাকবে বলে
এ দেহমন প্রান আজ তোমাতে সবি
ওরা বলে নিগূঢ় আলিংগনে কবে তুই আমার হবি
তোমার কথা ভোলে না তবু প্রকৃতির হাজারো ছলে
তুমি হাসবে বলে
অপেক্ষায় গ্রহ,নক্ষত্র আর আলোর রবি
কখন ভাসাবে হাসির আলোয় যে সবি
তোমার এ প্রতীক্ষায় দিনকাল সময় আমার নাহি চলে
কখন, কখন যে তুমি আসবে বলে………………
©তারিক ইসলাম
©somewhere in net ltd.