নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Just Another George Aldrin Ghosh's Blog

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016

জর্জ অল্ড্রিন ঘোষ

আমি জর্জ অল্ড্রিন ঘোষ, শখের বশে ব্লগিং করি। এই ব্লগিং দুনিয়াতে আমি আছি প্রায় বহু দিন হয়ে গেলো। সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে লিখতে ভালবাসি। সাধারণত মানুষ যা লিখে নাহ, আমি তাই নিয়ে লিখতে বেশি ভালবাসি।

জর্জ অল্ড্রিন ঘোষ › বিস্তারিত পোস্টঃ

গীর্জায় ঘুমিয়ে যাবার ঘটনা !

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

২০০৮ সালের এপ্রিল মাস। বেশ গরম পড়েছে, আমি আর আমার পরিবার গ্রামের বাড়িতে গেছি পাশ্বকা পর্ব পালনের জন্য। সেখানে আমার কাকাতো এবং জ্যাঠাতো ভাই বোনেরাও গিয়েছে। নিয়ম রীতি অনুযায়ী পাশ্বকা পর্বের আগের দিন রাতেএবং পাশ্বকা পর্বের দিনে সকালে গীর্জায় যেতে হয়, আমি এবং আমার অন্য ভাইয়েরা রাতের বেলায় গীর্জায় গেলাম। কিন্তু সকাল বেলা যাবোনা বলে ঠিক করলাম।



রাতে ঘুমানোর সময় আমি এবং আমার অন্য ভাইয়েদের সাথে মজা করছিলাম। আমার এক ভাই ঘুমিয়ে পড়েছে, আমরা দুজনে মিলে ঠিক করলাম ওকে একটু খোঁচানো যাক, যেই বলা সেই কাজ আমি এবং আমার ছোট ভাই মিলে তাকে খোঁচাতে শুরু করলাম। খোঁচানোটা এমন ছিল যে প্রতি দুই মিনিট অন্তর অন্তর আমরা দুজন তার কানের কাছে এসে সজোড়ে চিৎকার করছিলাম এবং বলছিলাম "জেগে থাকো এবং প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়" এই ভাবে চললো প্রায় ঘন্টা দুয়েক, অত্যাচার চলছেই। অবশেষে সে নিজে ঘুমোতে না পেরে আমাদের সাথে বসে রইলো।



সকাল বেলা আমি গীর্জায় গেলাম নাহ, কিন্তু ঐ যে ভাইটিকে সারা রাত "জেগে থাকো এবং প্রার্থনা কর" বলে ঘুমাতে দেই নি অন্য সবার সাথে সেও গেলো। মজার ব্যাপার হলো, সবাই যখন ফিরে এলো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম সে আসেনি কেন, সবাই বলে "কি জানি, হয়তো ঘুরতে গেছে কোথাও!" আমার তখনই সন্দেহ হলো; সাথে সাথে গীর্জায় গেলাম গিয়ে দেখি পুরো গীর্জা খালি কেবল সে এক স্থানে বসে ঘুমোচ্ছে। দেখা মাত্রই পেছন থেকে পশ্চাৎদ্বেশে সজোরে লাথি কষালাম, ভাবগতিক বুঝতে তার সেকেন্ড দশেকের মত সময় লাগলো। তারপর আমরা সারা রাস্তা তাকে চটাতে চটাতে নিয়ে এলাম।



ঘটনাটা মজার হলেও সবার কাছে মজার নাও লাগতে পারে, কি আর করুর মধু কারও বিষ ! :D

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩

এন ইউ এমিল বলেছেন: :(

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: কি হইছে ভাই, মন খারাপ করেন কিল্লাই ? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.