| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান প্রক্ষাপটে এখন প্রায় সবার বাড়িতেই টেলিভিশন আছে। আর অফিস থেকে শুরু করে স্কুল, কলেজ প্রায় সবক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার। আর এই টেলিভিশন/কম্পিউটার মনিটর থেকে বিচ্ছুরিত উচ্চ আলো সব সময় আমাদের চোখে এসে পড়ে। দীর্ঘ সময় কম্পিউটার দেখা আর চোখের সৌন্দর্য বাড়াতে কন্টাক্ট লেন্সের খুব ব্যবহার হয়; কিন্তু দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স যারা ব্যবহার করেন, তাদের অনেক সময় চোখ জ্বালা করা, ঝাপসা দৃষ্টি, ব্যথা ও অস্বস্তি হতে পারে। বর্তমানে ‘চোখ জ্বলা-পোড়া’ একটা সাধারণ সমস্যা হয়ে দাড়িয়েছে। বিশেষ করে যারা কম্পিউটার আর টিভির পর্দায় প্রতিনিয়ত চোখ রাখেন তাদের জন্য একটি বড় সমস্যা। চোখ জ্বালার সঙ্গে থাকে অস্পষ্ট দেখা, শুষ্ক চোখ অথবা চোখ লাল হয়ে যাওয়া, মাথাব্যথা, ঘাড় ও পিঠ ব্যথা। চিকিৎসা বিজ্ঞানে এর নাম কম্পিউটার ভিশন সিনড্রোম বা সিভিএস, যা আপনাকে ধীরে ধীরে অসুস্থ করে তুলতে পারে। এই অসুস্থতা দূর করতে আপনাকে কিছু শতর্কতা অবলম্বন করতে হবে।
শতর্কতাগুলো নিম্নরুপঃ-
রাত জেগে কম্পিউটারে কাজ করবেন না। যদি কাজ করেনও পাশে অন্য কিছু যেমন টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিতে পারেন।
বেশি বেশি চোখের পাতা ফেলুন। প্রতি বিশ সেকেন্ড পর একবার। মাঝে মধ্যে তাকান ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে।rupcare_eye irritation1
মোবাইল ফোনের স্ক্রিন চোখের খুব কাছে আনবেন না।
মাঝে মাঝে কম্পিউটার স্ক্রিনকে ‘হাই ফাইভ’ দিন। যদি খুব সহজে পারেন তবে জেনে নিন আপনি খুব কাছে বসেছেন। এবার একটু সরে বসুন।
কম্পিউটারে বসার কিছু নিয়ম মেনে চলুন।
স্ক্রিনের আলো পারিপার্শ্বিক আলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখুন। যেন খুব বেশি উজ্জ্বল না হয়।
পিঠ সোজা চেয়ারে বসুন।
মনিটর অবশ্যই চোখের সমান্তরালে অথবা নিচে থাকতে হবে।
হাত সোজা করলে যে দূরত্ব হয় অন্তত সে দূরত্ব হতে হবে চোখের সঙ্গে মনিটরের।
দৃশ্যমান কোণ হতে হবে ৩০ থেকে ৩৫ ডিগ্রি।
দিনে ৫-৭ বার চোখে পরিস্কার পানির ঝাপটা দিন।
বিস্তারিত
©somewhere in net ltd.