নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নারীবাদী মঞ্চ থেকে

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৩

নারীবাদী মঞ্চে পাঁচটা পাপেটের অনর্গল চিৎকারে
কবির চোখে নিদ্রা নামে । সেমিনার রুমের যান্ত্রিক হাওয়ায়
দুপুর দুটা থেকে বিকেল চারটা--
ভিজে ভোরের স্তব্ধতা আর নিশাচর রাত্রির প্রলাপ ।

বিষণ্ণ আঁধারের বাঁকে বাঁকে লেজে মাথায়
ঝুলে আছে মানুষের ছেঁড়া স্বপ্নের পোস্টার !

নারী তুমি জাগো, জেগে জেগে ঘুমাও, আমরা রয়েছি
সর্বক্ষণ সরব । তোমার শরীরের প্রতিটা পল্লবের গোড়ায়
আমরা পুঁতে দিয়েছি অর্থকরী অঙ্কুর । নারী তুমি
এবার পাপড়ি মেলো, ফোটাও অজস্র মুক্তির ফুল ।
আমরা রয়েছি ডালা হাতে দাঁড়িয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৪

সেজুতি_শিপু বলেছেন: বাহ্, খুব সুন্দর কবিতা! অভিনন্দন!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫৫

সালমান মাহফুজ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.