| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!
কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ তুলে
সলজ্জ চোখে তাকাবে।
আমি থির তাকিয়ে থাকি তোমাতে,
কয়েকটা যুগ যেন কেটে যায় এভাবে।
‘কেমন আছেন?’
অমনি চমকে উঠি কানে এ কথা বাজতেই।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!
কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
আজও দেখি
দেবীনগরের পথ বেয়ে
ঘাড় দুলিয়ে
ধীর পায়ে হেঁটে আসছো তুমি-
অনিমেষ তাকিয়ে আমার দিকে,
আশ্চর্য হাসি ঝরছে তোমার চোখে।
আহা প্রেম!
আমি তো তখনই সমর্পিত তোমাতে!
অথচ এ জীবনে বলা গেলো না কথাটি-
কতটা পুড়েছি আমি প্রতিটা গোপন রাতে।
ওওওও
সুজানা,
ওরা কেন জানালো
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই।
আমি এ মনকে বোঝাতে চাই-
আমি ভুল শুনেছি।
আমি এ মনকে বোঝাতে চাই-
আমাকে কেউ বলে নি – সুজানা বেঁচে নেই।
আমি ভাবতে চাই,
সুজানা, তুমি আছো
তুমি আজও বেঁচে আছো আলোর পৃথিবীতে।
ওওও
সুজানা
আমার সুজানা
ওওওও
রচনা : ১৯ সেপ্টেম্বর ২০২৪
সুর : ০৭ জুলাই ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক-১ :প্লিজ এখানে ক্লিক করুন - কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই। সোনারু। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিক্স পড়ার জন্য অনেক ধন্যবাদ শেরজা তপন ভাই। শুভেচ্ছা রইল।
২|
০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৭
জ্যাক স্মিথ বলেছেন: আমিও একদিন এমন ভাবতাম, কিন্তু এখন আর ভাবিনা।
০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
![]()
তবু অনুরোধ থাকলো, সময় করে প্লিজ একটু ভাববেন ![]()
৩|
০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
শেরজা তপন বলেছেন: লিরিক্স পড়েছি, এই কম্পিউটারে স্পিকার লাগানো হয়নি তাই গান শোনা হল না ভাই।