| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তাকে দেখলে একবার, আর ফেরা যায় না
চোখ সরাতে চেয়েছি, নিয়ন্ত্রণ রইল না
তার চোখে নজর লেগে আকাশ উল্টে গেল
উপরে যা ছিল নামল, নিচেরটা উড়ে গেল
জলের স্পন্দনে জ্বলল আগুনের বাতাস
যা হওয়ার কথা ছিল, তা আর হলো না।
ঝুলতে গিয়েই দুলছি, আবার কেন ঝুলছি?
অদৃশ্য দড়িতে আটকে বন্দী হয়ে গেছি
শৈশব খুলতে খুলতে বিস্ময় খুলে যায়
মূলটা খুঁজতে গিয়ে ফুল পেয়ে গেলাম
কান ঘেঁষে নামা চুলে ঘষে যায় বাতাস,
এইটুকুই যথেষ্ট ছিল সব ভেঙে দিতে।
কখনো বসিনি নিজের পাশে, নিজ কণ্ঠ শুনে
চমকে উঠি বারবার — এটা কার গলা?
লবণের বিসর্জন গঙ্গায়, সাতাশ কেজি ভার
কানা মগবুল গায় গান, শোনে না রেডিও
বোবা ননী নেচে যায়, মোবাইল দেখে না
থামতে জানে না কেউ, থামার নেই চিন্তা।
আড়াই হাজারে বিক্রি নিজের বাচ্চাকে
টুথপেস্টে কান্নার ছাই উড়ে যায় একা
হাম্মামখানার কসাই চেনে না রাজা
মেজো কাকাও পাগল, শক্তির ছায়া পতন
সভ্যতাই কনডমের আলো, নিভন্ত কাশিতে
বকুলের মালায় আজান, কাঁসার ঘণ্টায় বাষ্প।
রাঙা বউয়ের তৃষ্ণা মেটে কালো গাই'র দুধে
সাদা রাতের বুকে নিয়ে আদিম পাপ এলো
কুলকাঁটার হাতঘড়িতে সময় দেখায় না,
গলায় বিঁধে থাকে সেটা, নামে না মন্ত্রে
সাপের ডিমে জমাট মেঘে গর্জনশীল ডাক
কখন ফাটবে সে ডিম, জানে নাতো কেউ।
সজনের ডাটায় স্মৃতি, ডিজিটাল শিরা
প্রকৃতি আর প্রযুক্তি এক শরীর এখন
সব দেখা হয়ে গেছে একবার, চিরতরে
আরতো ফেরা যাবে না , ফেরা তো যায় না
তাকে দেখলে একবার, আর ফেরা যায় না
চোখ সরাতে চেয়েছি, নিয়ন্ত্রণ রইল না।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২৬ দুপুর ১২:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চোখ সরাতে চেয়েছি, নিয়ন্ত্রণ রইল না।
..............................................................
তাহলে তো রোড এক্সিডেন্ট ঘটবে ।