নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ফিরে যাওয়া বলে কিছু নেই

১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই আমাকে ডাকে।
প্রথমবার আমি জন্মাই মানব দেহে,
মায়ের কোলে, ধুলো, রোদ, ক্ষুধা, প্রেমে।

দ্বিতীয়বার জন্মাই স্মৃতির ভেতর
যেখানে মৃতরা জীবন সাগর পারি দেয় ,
ফেলে আসা মুখগুলো জানালায় ছায়া ফেলে।

আমি বুঝতে পারি,
ফিরে যাওয়া বলে কিছু নেই,
যে ঘরে ফিরি, সে ঘর আকাশের মতো বদলে যায়।
তখন আকাশের দিকে তাকাই,
একটি নীল দরজা খুলে আছে বহুদিন।
সেখানে কেউ অপেক্ষা করছে না,
তবু অপেক্ষার অনুভূতি আছে।

সমস্ত যাত্রার শেষে,
আমরা হয়তো কোনো গন্তব্যে পৌঁছাই না,
শুধু নিজের চারপাশে আরেকটি বৃত্ত এঁকে নিই।
আর সেই বৃত্তের কেন্দ্রে
একটি নবজাতক বসে থাকে
যে তখনো কাঁদেনি,তবু তার চোখে জেগে আছে
দ্বিতীয় জন্মের দীর্ঘ প্রতিক্ষা।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা চমৎকার হয়েছে। + রইলো।

১০ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: আরে বাহ!! ধন্যবাদ!! অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম।

২| ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:১০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা আমার কাছে বরাবরই ভালো লাগে । পুরোটা পাঠ করি ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.