| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবতহী
মনুষত্বহীন মেধার কোন মূল্য নেই!মিথ্যার সাগরে এক বিন্দু সত্য দৃশ্যমান হয় না!জীবনটা নদীর স্রোতের মত, যা বয়ে যাওয়ার সময়মাঝে মাঝে কিছু আবর্জনা এসে পরবেইএবং তা এক সময় বিলীনও হয়ে যাবে!অসহায়কে সাহায্যকরলে হয়তো প্রতিদানে মূল্যবান কিছু পাওয়া যায়না, তবে অমূল্য কিছু পাওয়া যায় আরতা হলো আত্মতৃপ্তি এবং শান্তি!বন্ধু যখন বন্ধুত্বে সীমা টেনে দেয় তখনতাকে পরিচিত মানুষের তালিকায় রাখা উচিত,অবশ্যই বন্ধুর নয়! কারণ বন্ধুত্বে কোনসীমা থাকতে পারে না!যখন মানুষ তার আদি সত্ত্বার কাছে হারমেনে নিয়ে অহম্ সত্ত্বাকে বিসর্জন দেয়, তখন তারসাথে একটা পশুর কোন পার্থক্য থাকে না!ভালোবাসার ক্ষুধা নেই এমন মানুষপৃথিবীতে বিরল!ভালোবাসা সব সময় নিস্বার্থ হয়! স্বার্থ যুক্তভালোবাসা ভন্ডামী, ভালোবাসা নয়! কারণস্বার্থ আর ভালোবাসা একসাথে চলতে পারে না! তবে ভালোবাসার স্বার্থশুধু মাত্র ভালোবাসা হতে পারে!বাঙ্গালী পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনকরে অতীতেই ফিরে যায়!বাংলাদেশে বিচার হয় ন্যায়ের, সাধুবাদ পায়অন্যায়!সস্তা প্রেমের সময়কালও সস্তা হয়!কোন সম্পর্কে অবিশ্বাস নামক ঘুন ধরলে তা ভংগুরহয়ে যায়, ছোট খাট ঝড়েও তা ভেঙ্গে পরতে পারে।
শরতের দিন শেষে হেমন্ত, শীত কিংবা বসন্তও
চলে যাবে; ঈদ, পার্বণ , ১৪ ই ফেব্রুয়ারী, জন্মদিন
কিংবা বন্ধু দিবস গেলেও আমি হয়তো তোমার
শুভেচ্ছা পাওয়ার আশায় প্রহর গুনবো কিন্তু
জানতে দেবো না তোমাকে ।তোমার জন্য শুভেচ্ছা বাণী লিখবো আর
মুছবো, হয়তো পাঠানো হবে না ; বলা হবে না ঈদ
মোবারক বা শারদীয় শুভেচ্ছার কথা । এক ঝাঁক
আলো নিয়ে আমার ঘরে সন্ধ্যা ঢুকলে তারপরও
হয়তো তোমাকেই মনে করবো,হাসবো, কাঁদবো
হয়তো ভুলেও যাবো !
ঘাসফুল, আমাকে একা বলে ভেবো না কখনো ,
তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে ।
ভালো থেক – খুব ভালো ।
২|
০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
সপন সআথই বলেছেন:
valo laga janalam ![]()
৩|
১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
খাটাস বলেছেন: ব্লগে অভিনন্দন।
ব্লগার দের পছন্দের গানের তালিকার জন্য আপনার পছন্দের একটা গান সাজেস্ট করলে খুশি হতাম।
হ্যাপি ব্লগিং।
৪|
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২
বাকপ্রবাস বলেছেন: সুন্দর কথামালা
আমাকে একা বলে ভেবো না কখনো ,
তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
নীল-দর্পণ বলেছেন: ভাললাগা.....