নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

সকল পোস্টঃ

সতীর্থরা স্বপ্ন দেখে

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৭



সতীর্থরা স্বপ্ন দেখে, একদিন দীর্ঘ টলমল জলের নদী হবে
যে নদীর নাব্যতা কোনওদিন হ্রাস পায় না
চিরকাল একইরকম- নিবিড় ঢেউ তুলে বয়ে যায়

আর ওরা শোনায়, রাতহীন এক পৃথিবীর কথা
যেখানে সূর্য কখনও অস্ত...

মন্তব্য২ টি রেটিং+৫

আজ সন্ধ্যায়

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫০



আজ সন্ধ্যায় তুমি ভুলে যাবে পাশের কোর্টে একদল কিশোর বাস্কেটবল খেলে
আমি ভুলে যাবো ক্লাব ক্যান্টিনের চশমা পরা তরুণী মেয়েটিকে
যে প্রতিদিন টানা দু’ঘন্টা রাজ্যের বিস্ময় নিয়ে দেখে ঘোড়া ও মানুষের রেস
(যেখানে...

মন্তব্য৮ টি রেটিং+৩

প্রখর রোদে দাঁড়িয়ে ছিলে

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১



প্রখর রোদে দাঁড়িয়ে ছিলে বাহারি ফুলের চকচকে গ্রাফিতির নিচে। পশ এরিয়ায় প্রাসাদোপম মল। টকটকে লাল লিপস্টিক মাখা ঠোঁট। ভীষণ গ্রীষ্মকাল দেশে। খরা। দাবদাহে পুড়ছে মানুষ।

শবযাত্রা এক শোকাতুর গান গেয়ে...

মন্তব্য৩ টি রেটিং+১

আর্কাইভ থেকে: ঈশ্বর সিরিজের একটি কবিতা

২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫২



ঈশ্বর

এই সড়কে ঈশ্বর হাঁটে না
মানুষ হাঁটে
কুকুর হাঁটে
বাহারি পোশাক গায়ে শিশুর দল ঘোরেফেরে, খেলে

মাঝেমধ্যে বড্ড ঝড় হয়, মুষল বৃষ্টি হয়, বজ্রপাত
তখন মানুষ কুকুর শিশু কেউ হাঁটে না
শূন্য পড়ে থাকে

মন্তব্য২ টি রেটিং+৩

গল্প শেষ হয় হে আপেল বালিকা

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫১



সবকিছু ফুরিয়ে যায়, হে অমল আপেল বালিকা
বহুচর্চিত রূপকথা বুকে ঘুমিয়েছে গত মানুষেরা
বিশালকার নীল তিমির পেটে লুপ্ত নগরী প্রাচীন
কতো রহস্যরোমাঞ্চ ভরা তাহাদের আখ্যানগাথা!
গহীন অরণ্যে যারা গিয়েছিলো নিষিদ্ধ সুরা পানে
সে একই রমণীরা...

মন্তব্য৪ টি রেটিং+১

চলে গেলেন অভিনেত্রী শর্মিলি আহমেদ

০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩১



ছবি: https://www.amadershomoy.com/public/images/sharmili-ahmed_original_1657262689.jpg

শিল্পকলা একাডেমিতে একবার পুরনো সাদাকালো একটি সিনেমা দেখেছিলাম। নাম ঠিক মনে পড়ছে না। বিখ্যাত একটি গান আছে সেখানে, সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানিনাতো কেমন করে...

মন্তব্য২০ টি রেটিং+৩

আছো কেউ

৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৩১



কতো নাম তোমার
যতোবার পরিচিত হই
তুমি ভিন্ন ভিন্ন নাম বলো
বদলে ফেলো চোখের রঙও
ইতিপূর্বে যতোবার কথা হয়েছিলো!
এটা আজ অভ্যাসে পরিণত হয়েছে
আজ কোনও বৈচিত্র্য অভিনবত্ব পাই না;
আরও যতোবার আমরা পরিচিত হবো
তুমি নতুন নাম...

মন্তব্য৯ টি রেটিং+২

মানুষের দৃষ্টি

২৪ শে জুন, ২০২২ বিকাল ৫:২৩



অনেকদিন আগে তোমার চোখ দুটো আমাকে খুলে দিয়েছিলে
শূন্য কোটর থেকে রক্ত গড়িয়ে পড়ছিলো
ফোটা ফোটা গাঢ় লাল রক্ত
বলেছিলে ‘তুমি চলে যাচ্ছো
আর আমাদের দেখা হবে না
এই চোখ দুটো তোমাকে দিলাম
আমার এ...

মন্তব্য৪ টি রেটিং+২

আমাদের কওমি জননী

১৩ ই জুন, ২০২২ রাত ৯:৪৫



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো নয়। অত্যন্ত মহব্বত করতেন।...

মন্তব্য১১ টি রেটিং+১

অসমাপ্ত সার্কাসের স্মৃতি

০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪



এই শীতে মনে পড়বে তোমাদের। আমাদের টগবগে যৌবনের দিন। টেলিভিশনে দেখা কিয়েভ শহর। তখন যুদ্ধ ছিলো না। রাস্তাজুড়ে ম্যাপল গাছের সারি। ঝলমলে সূর্যমুখী। পরিপাটি উদ্যান, এভিনিউ। সুখী মানুষের হুল্লোড়। পাখিরা...

মন্তব্য১২ টি রেটিং+৬

তোমাদের নাম

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৪



ভুলে গেছি অনেক কিছুই আজ—সে সব ধূমায়িত কফির রঙ স্বাদ ঘ্রাণ
ক্যাফের ভিতরকার সাজসজ্জা; ঝলমলানো বর্ণিল বাতি, আলো।
কতো সন্ধ্যা রাত রৌদ্রময় দিন কাটিয়েছি তোমাদের ক্যাফেতে
আর যথারীতি সে সবের বহুকিছু ভুলেও গেছি...

মন্তব্য২ টি রেটিং+৩

বিদায় অ্যান্ড্রু সাইমন্ডস

১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৫



অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খেলোয়াড়ি জীবনে ছিলেন অলরাউন্ডার। মারকুটে ব্যাটসম্যান হিসেবেই মূলত পরিচিত। পাশাপাশি অফ স্পিনার। বল হাতেও বিভিন্ন সময় জ্বলে উঠে হেরে যেতে যেতে...

মন্তব্য২০ টি রেটিং+২

মানুষ খুজে ফিরছি

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৫৯



মানুষ খুজে ফিরছি এ শহরে
নেই
চারিদিকে বাহারি মুখোশ পরা দুপেয়ে একদল প্রাণী
নিজেদের মানুষ দাবী করছে
কিন্তু আমি জানি, আলবৎ মিথ্যে বলছে
তারা কিছুতে মানুষ হতে পারে না, উহু
কারণ তাদের সমস্ত মুখ ঢাকা বিচিত্র...

মন্তব্য১৩ টি রেটিং+৪

অনুবাদঃ সর্বেশ্বর দয়াল সাক্সেনার তিনটি কবিতা

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৮


(ছবি: ইন্টারনেট)

জুতো

আমার জুতো
এখানে ওখানে ছিড়ে গেছে
ভূমি চুবছে পা’য়ে
আমি দাঁড়িয়ে পড়েছি
জুতো জোড়াকে জিজ্ঞেস করি –
‘সামনে এগোচ্ছো না কেন?’
জুতো ঘুরে জবাব দেয় –
‘আমি তো এখনও প্রস্তুত
যদি তুমি চলো!’
আমি চুপটি হয়ে যাই
কি করে...

মন্তব্য১৭ টি রেটিং+৪

আলমগিরের বেজি

১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৮



কুকুরটিকে হত্যা করলো ওরা। পৈশাচিক উন্মত্ততায় কামড়ে আচড়েহাচড়ে ফালাফালা করলো। ভীষণ কদাকার তিনজন লোক। অপরাধ: বাড়াবাড়ি রকম মুত্র ত্যাগ করতো। শহর নোংরা, রোগব্যাধি। বলতে চেয়েছিলাম, বহুমূত্রে আক্রান্ত হবে। পসু...

মন্তব্য২ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.