নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেজহারা টিকটিকি

কি আর বলবো নিজের কথা!! পরে শুইনেন।।

লেজহারা টিকটিকি

নিজের সম্পর্কে কি আর লিখবো,, টিকটিকির আবার নিজের কথা।। পরে কখনো লিখবো নিজের কথা

লেজহারা টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

............। জীবনের অনুপ্রেরণা দেবে কি??...........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

আবার আমি পথে চলেছি জীবনের খোঁজে, সেই আগের মতো।।

মনে পড়ে দু’এক বছর আগের কথা,,

তখনো ঠিক এখনকার মতোই জীবন সন্ধানী ছিলাম আমি।।

অনেকটা ভবঘুরে ও বেখেয়ালিই বলতে পারো।।

একদিন পথ চলতে চলতে তোমায় পেয়েছিলাম।।

ভেবেছিলাম এই বুঝি সেই জীবন।।

একদিন তোমার চোখে চোখ রেখে বলেছিলাম

“আমি আমার জীবনের সন্ধান পাইলাম অবশেষে,,

তোমায় ভালবেসে।।”

মনে আছেতো তোমার?!

কিন্তু আজ বুঝতে পারি যে আলো আমি দেখেছিলাম,,

তা ছিলো আলেয়ার আলো ও ধূসর মরীচিকা ছাড়া আর কিছু নয়।।

আমি বুঝেছি যে আমার জন্য বসন্ত জীবনের ঋতু নয়,,

গ্রীষ্মের খরতা ও বর্ষার কর্দমাক্ততার মাঝেই আমার জীবন।।

আজ আমার মরণের সাথে বসবাস,,

এই কথাটি আর কেউ না জানলেও তুমি ভালো করেই জানো।।

তোমার কঠোরতায়ই তুমি ছিলে

মিছে মায়াটুকু আমি বুঝতে পারিনি।।

আমি সাহিত্যিক না যে সাহিত্যের ভাষায় লিখবো,,

কবি নই বলে তোমার জন্য কাব্য রচনাও করতে পারিনা।।

শুধু প্রেমিকের ভাষায় বলতে পারি যে

“তোমায় ভালবেসেছিলাম হৃদয়ের সবটুকু আবেগ ও অনুভূতি দিয়ে’’।।

আর তুমি আমার আবেগটাকেই পছন্দ করতে,, আমার আনুভূতি না।।

অনুশোচনার জলে আজো মিশে আছো তুমি।।

এসেছিলা ভালবাসা হয়ে,, আর হৃদয় ভেঙ্গে চলে গেলে।।

ভুলগুলো মুছে ফেলে আজ আমি শুদ্ধ হতে চাই।।

ভয় পেয়োনা,, তোমার কাছে আজ আর ভালবাসা চাইবোনা।।

আমায় কি শুধু একটু অনুপ্রেরনা দেবে কি?

:(( :(( :((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.