নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেজহারা টিকটিকি

কি আর বলবো নিজের কথা!! পরে শুইনেন।।

লেজহারা টিকটিকি

নিজের সম্পর্কে কি আর লিখবো,, টিকটিকির আবার নিজের কথা।। পরে কখনো লিখবো নিজের কথা

লেজহারা টিকটিকি › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:২২

: তুমি?! কিভাবে এলে এখানে?

:: তুমিই তো নিয়ে এলে আমাকে!!

: তাই!! হয়তোবা মনের ভুলে, আনমনে . .

:: কি করছো এত রাত পর্যন্ত?

: এইতো, রাতের শব্দ শুনছি।

:: রাতের শব্দ?!

: হুম, রাতের নিজস্ব কিছু শব্দ আছে। কান পাতলেই শুনতে পাবে।

:: আমি তোমার মতো রাত্রী প্রেমী না। শুধু তুমি যখন ছিলে তখন তোমার সাথে সৌপ্তিকে মেতে থাকতে রাত জাগতাম।

: হুম। কতই না মধুর ছিলো দিনগুলো।মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত অকারণে ঝগড়া ,সকালে ঘুম ভাঙ্গার পর কে আগে অভিমান ভাঙ্গাবে এ নিয়ে সংশয়। সংশয়ের মাঝেই দিন কেটে যেতো। দিন শেষে বেশিরভাগই আমার 'স্যরি' বলা, কখনোবা তুমিই আগে. .

:: তুমি এখনো মনে রেখেছো সে দিনগুলোর কথা!

: মাত্র তো তিন বছর হলো তোমায় হারালাম, এত তাড়াতাড়িই ভুলি কিভাবে! আমৃত্যু মলিন হবেনা যে স্মৃতি. .

:: আচ্ছা, তোমার থেকে আমি যেখানে বিদায় নিয়েছিলাম সেখানে কি আর কখনো গিয়েছিলে?

: হুম, প্রায়ই যাই। জানো, সেখানে একটা চা দোকান হয়েছে।সেই দোকানের বেঞ্চিতে বসে থাকি দু_তিন ঘন্টা। বসে বসে ভয়ার্ত মনে চলন্ত বাস গুলো দেখি। চা দোকানদার চা বানিয়ে দেয় আর ভাবে আমার মাথায় কিন্চিত সমস্যা আছে। আর আমি চলন্ত বাসগুলোর দিকে তাকিয়ে ভাবি এই বুঝি বাসটা সেদিনের মতো বিপরীত দিক থেকে আসা বাসের সাথে ধাক্কা লাগবে। আর তখনই ইতি টানবে কয়েকটা তাজা সম্পর্ক। জানো সেদিনকার ভাঙ্গা কাচের গুড়া গুলো এখনো আছে সেই রাস্তার ধারে, তোমার মতো হারিয়ে যায়নি। আচ্ছা, আমাকে সাথে না নিয়ে তুমি একাই গেলে কেন? বিদায়লগ্নে এত স্বারথপর হতে পারলে। :'(

:: আরে বোকা, তোমার চোখে পানি কেন! আমি হারিয়ে গেছি কে বললো! এইতো আমি তোমার সাথে কথা বলছি। রাত তো প্রায় শেষ হয়ে এলো, ঘুমাবে না? কি লিখছো আমার ডায়েরিটাতে?

: তোমার সাথে আমার কল্পনাপ্রবণ মনের কথোপকথনই লিখে রাখছি। ঘুমাবো একটু পর, আরেকটু কথা বলি. . .

:: নাহ, আর কথা বলতে লাগবেনা, এখন ঘুমাও। আমি যাই. . .

: নাহ্, যেওনা প্লিজ.. .. .. :'(

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো সরল কথোপকথন ।

সৌপ্তিকে শব্দের অর্থ কি ?

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭

লেজহারা টিকটিকি বলেছেন: সৌপ্তিক অর্থ রাত্রিকালীন মিষ্টি ঝগড়া। :)
ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.