| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেজহারা টিকটিকি
নিজের সম্পর্কে কি আর লিখবো,, টিকটিকির আবার নিজের কথা।। পরে কখনো লিখবো নিজের কথা
"হে পৃথিবী ক্ষমা করে দিও। বিদায়।"
..
"আমাদের/আমার মৃত্যুর জন্য এই সমাজের বাস্তবতা দায়ী।"
..
"তুমি বিয়ে করে নিচ্ছো বলে বিদায় নিচ্ছি আমি। তোমাকে কোনদিন ক্ষমা করবোনা।"
..
"ভালো থেকো প্রিয়/প্রিয়া, তোমার মহব্বতের সাগরে ডুব দিয়ে মরতে যাচ্ছি ..."
..
হাবিজাবি .. .. .. ..
..
এইরকম হাজারো আবেগমাখা সুইসাইড নোট লিখে/গলায় ঝুলিয়ে প্রতিদিন হারিয়ে যাচ্ছে কিছু কপোত কপোতি।
..
তাদের সুইসাইড নোট নিয়ে কড়কড়ে শিরোনামে নিউজ ছাপে দৈনিক পত্রিকা গুলো।
গল্পের খাতা/ডায়েরিতে নতুন গল্পের স্থান দেয় কিছু নতুন লেখক। গল্পের পাশে আবার লিখেও দেয় যে "বাস্তব কাহিনী অবলম্বনে (এতে নাকি বিকোয় ভালো) ।"
এসব কহিনী নির্ভর নাটক/শর্টফিল্ম/মুভিরও অভাব নেই।
সেই নিউজ/গল্প পড়ে/মুভির দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে সুইসাইডের সিদ্ধান্ত নেয় আরো কিছু ব্যার্থ যুগল।
..
..
ওদের আবেগ এত সস্তা ক্যান!!
পৃথিবী ক্ষমা করার কে?? স্রষ্টার ক্ষমা তো জুটবেনা তাদের।
দুদিন/দুবছরের প্রেমের সখী/সখা এত আপন হয়ে যায়!
হতভাগিনী "মা" কে এত সহজে ভুলে যায় ওরা!!
যতদূর জানি, সকল ধর্মেইতো আত্মহত্যা মহাপাপ। সারাজীবন স্রষ্টার বিধান মেনে মৃত্যুর সময় স্রষ্টাকে অবজ্ঞা করে ওরা!!
ওদের মতে, আত্মহত্যাই নাকি ওদের প্রেমকে অমর করে দেয়!!
ধিক্।
ধিক্ জানাই এসব বস্তাপঁচা সস্তা প্রেমকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালবাসা কখনই বস্তা পচা নয়। বস্তা পচা এদের আবেগ। ভালবেসেই শুধু মানুষ মরে না, মরে যেতে চায় হাজার ব্যর্থতায়$
এদের মাঝে এই ভাবনা আসে না, জীবনটা বড় সুন্দর