নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।

স্বপ্ন পথ

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।

স্বপ্ন পথ › বিস্তারিত পোস্টঃ

২৫ মার্চের কালো রাত্রী কি তাহলে কোন আনন্দ উৎসবের রাত্রী..??

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫



রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গত রাতের ছবি এটি । প্রায় দেড় লাখ টাকা খরচ করে আলোকসজ্জা করা হয় এই বিশ্ববিদ্যালয়ে । শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয় । বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানেও করা হয় এই আলোকসজ্জা । ডিসির বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এই আলোকসজ্জার আওতাভুক্ত ।



কিন্তু কেন..??

যতদূর জানি কোন আনন্দ উৎসবে এই ধরনের আলোকসজ্জা করা হয় । ২৫ মার্চের কালো রাত্রী কি তাহলে কোন আনন্দ উৎসবের রাত্রী..??



আমার ক্ষুদ্র মাথায় এতকিছু ঢুকে না । হয়তো এই আলোকসজ্জার অর্ন্তনিহিত কোন কারন আছে । যুদ্ধ করিনি, ইতিহাস ও জানি কম, কোন গণ আন্দোলন করিনি ভুল হয়তো হতে পারে ।



তবে প্রয়োজনের অতিরিক্ত এই আলোকসজ্জার টাকা দিয়ে অনেককিছুই করা যেত । আপনার এই আলোকসজ্জার টাকা দিয়ে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং খুব কষ্ট করে দিনাতিপাত করছেন তাদের পাশে কি দাড়ানো যেতো না..??



আপনারা যে চেতনা চেতনা করেন.., সেই চেতনাকে আমি ধ্বিক্কার জানাই । আমি চাইনি এত আয়োজন । আমি চাইনি কোন মুক্তিযোদ্ধা দূর থেকে এত আয়োজন দেখে পরিবার নিয়ে না খেয়ে ঘুমানোর চেষ্টা করবেন । আমি চাইনি যখন এই আয়োজনগুলো করার জন্য টাকা নিজের পকেট ভারী হবে । আমি চাইনি ফুল দিতে এসে কে আগে দিবে কে পরে দিবে সে নিয়ে গন্ডগোল হবে । আমি চাইনি এত উজ্জল রাজপথ….



শুধু চেয়েছিলাম যাদের ত্যাগে দেশ, তাদের সাথে থাকতে, তাদের পাশে থাকতে……

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ইহা একটি টাকা মারার খাত, তাই ইহার জন্য যেকোন রাত্রি হলেই চলে

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

স্বপ্ন পথ বলেছেন: তাই তো দেখলাম, মেয়র সাহেবেরাও বেশ ভালই কামাচ্ছে....
সব শালা ধান্ধাবাজ.।

২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

নিরব বাংলাদেশী বলেছেন: গত রাতে নারায়নঞ্জ এ তো কারো বিয়ে ছিল না এটলিষ্ট নগর ভবনে তো নয়ই তার উপর ত্বকি নিয়ে শোক চলছে এখন ও ওখানে। আসলে আমরা অনুভুতিহীন হয়ে যাচ্ছি গরম কালে কম্বল গায়ে দিয়ে ও দিব্যি সুখে থাকি

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

স্বপ্ন পথ বলেছেন: গত বছরে এমন আলোকসজ্জা দেখে ছোট ভাই রন বলছিলো কারো বিয়ে নাকি এই খানে...

আসলে আমরা অনুভুতিহীন হয়ে যাচ্ছি গরম কালে কম্বল গায়ে দিয়ে ও দিব্যি সুখে থাকি ।।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

সাত সাগেরর মাঝি বলেছেন: হুম , রাজশাহীতেও দেখলাম । সাজ সাজ রব ! চোখ ধাধানো আলোকিত সরকারী বিল্ডিং রাস্তা ............

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

স্বপ্ন পথ বলেছেন: প্রতিটা শহরেই এমন আয়োজন..

৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

িট.িমম বলেছেন: এইসব অপ সাংস্কৃতি পশ্চিমা দেশের কালচার আমাদের দেশে বিক্রি করা আমার তাই মনে হয়। আরেকটি ব্যাপার খেয়াল করবেন- ইদানিং জাতীয় সংগীত গাওয়ার সময় বামহাত বুকের মাঝে নিয়ে তারপর গায়। আমার যতদুর জানা আমাদের দেশের জাতীয় সংগীত গাওয়ার সময় এমন নিয়ম নাই। স্কুলে আমরা যখন পিটির পরে জাতীয় সংগীত গাইতাম তখন আমাদের হাত থাকতো নিচদিকে (জুলন্ত) আর এখন দেখি বুকে কইথেকে যে আসে এই সব......

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপ্ন পথ বলেছেন: জাতীয় সংগীত গাওয়ার সময় বামহাত বুকের মাঝে নিয়ে তারপর গায়। আমার যতদুর জানা আমাদের দেশের জাতীয় সংগীত গাওয়ার সময় এমন নিয়ম নাই। স্কুলে আমরা যখন পিটির পরে জাতীয় সংগীত গাইতাম তখন আমাদের হাত থাকতো নিচদিকে (জুলন্ত) আর এখন দেখি বুক.

একসময় এটা বলেছিলাম, অনেকেই বলে এটা নাকি স্বকিয়তা । বুকে হাত দেয়াতে না দেয়াতে কোন বাধ্যবাধকতা আরোপ করা যাবে না......
ব্যাপুক প্রভাব ...।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

ঘুমন্ত রওনক বলেছেন: VC তার অর্জিত কালো টাকা সাদা করার জন্য এই আলোকসজ্জার রাস্তা বেছে নিয়েছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.