| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন পথ
অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।
কম্পিউটার, ল্যাপটপসহ তিন ব্লগারের ছবি দেখে অনেক লজ্জিত আমি । তারা কি চোর ডাকাতের মত অপরাধী যে তাদের এমন ছবি তুলে পত্রিকাতে দিতে হবে আর পাশে পুলিশ দাঁড়িয়ে থাকবে বুক ফুলিয়ে
!!!
সাগর রুনি হত্যাকারীদের ধরতে, ইলিয়াস আলীকে খুজে বের করতে, ত্বকির হত্যাকারীদের ধরতে সরকার কেন পুলিশ পাঠায় না..??
মালিকপক্ষের খাম খেয়ালীর জন্য গার্মেন্টে আগুণ লেগে ১১৯ জন মারা যায়,বিশ্বজিৎ সবার সামনে খুন হয়,রামুতে প্যাগোডা ভাঙ্গা হয়,বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেয়া হয়,নিরীহ মানুষ মরে হরতালে,সাইদীর চাঁদে গমন নিয়ে দাঙ্গা লাগে,মানুষ মরে নির্বিচারে,গাড়ি বাঁচাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কেউ, পুলিশকে খুন করা হয় রাস্তায়,ইট দিয়ে মাথা থেতলানো হয় কারও !! সরকার এসব ঘটনায় কাউকে ধরতে পুলিশ পাঠায় না, পুলিশ সেসব অপরাধীর পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছবি তোলে না ! সেসব অপরাধী অপরাধের দায় নিয়ে সংবাদপত্রে আসে না !! তাদের কোন শাস্তি হয় না ।
সরকার পুলিশ পাঠায় ব্লগারদের ধরতে !!!
ব্লগাররা তো সারা দেশে কোন সহিংসতা চালায় নাই । কাউকে খুন করে নাই, কোন গাড়ি পোড়ায় নাই, সন্ত্রাস করে নাই । কিন্তু ব্লগারদের তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের আধারে, সকাল বেলায় দেখানো হয়েছে গ্রেফতার ।
যারা আস্তিক বলে নিজেকে দাবী করে, ইসলামকে পুজি করে ব্যাবসা করে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলে, তাদের বিরুদ্ধে সরকার কেন কোন পদক্ষেপ হাতে নেয় না.?? জামাত শিবির যখন ইসলাম বাচানোর নামে মন্দির ভাঙ্গে তখন তখন কি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীও অনুভূতিতে আঘাত হানে না? তখন আইসিটি আইনের ৫৭ এর (১) ও (২) ধারা অনুযায়ী, ধর্ম নিয়ে উস্কানিমূলক কার্যকলাপের অপরাধ হিসাবে গণ্য করে সর্বোচ্চ ১০ বছরকারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড করার কথা তারা জানেন না, মানেন না ..??
সরকারকে বলছি., আপনাদের সব অপরাধ এর আওতামুক্ত তা ভাবিয়েন না । স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবী করলেও আমরা আপনাদের খুব ভালো ভাবেই চিনি । ক্ষমতার জন্য আপনারা পারেন না এমন কোন কাজ নেই ।
মনে রাখবেন দাবী কিন্তু একটা না । ৪২ বছরের আর্বজনা নির্মূল, এবং আপনাদের মত সকল আর্বজনা নির্মূলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি । ভেবে দেখুন কোন পথে হাটবেন..? অন্যায় এর পথ থেকে বেড়িয়ে আসবেন নাকি, জনগণের পায়ের তলায় পিষে মরবেন.??
২|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
আমি বোকা মানুষ বলেছেন: ভাইজান আমি বাংলা পরিক্ষার দিন ইংরেজী পরিক্ষা দেই না
![]()
৩|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
জালিমের দুশমন বলেছেন: এদের কারনে কোথাও নিজেকে "ব্লগার" পরিচয় দিতে ভয় করে!
৪|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
মিথ্যুক আমি বলেছেন: সরকার নোংরা রাজনীতিতে মেতে উঠেছে।
৫|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
এ সামাদ বলেছেন: আল্লামা শয়তানকে একটু দেখতে মুন্চায়। কোনটি এদের মধ্যে?
৬|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
মদন বলেছেন: যখন শাহবাগের জাগরন মঞ্চ থেকে সাগর-রুনী সহ কিছু ইস্যুতে কথা বলার জন্য বলা হলো। তখন জবাব দেয়া হলো বাংলা পরীক্ষা চলছে, এখন ভুগোল নিয়ে আলোচনা নয়।
বাংলা পরীক্ষাই ঠিক মতো শেষ হলো না এরই মধ্যে ভুগোল,অংক, ইংরেজী সব এসে হাজির হয়ে গেছে।
আফসোস...
জাগরন যখন হয়েছিলো তখন সুযোগ ছিলো ৪২ বছরের নোংরা সাফ করার। সে সুযোগ তো গেছেই, এখন নিজে্রাই সাফ হবার পথে...
৭|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
তানজিমস্ বলেছেন: সে যেই ধর্মই হোক তার অবমাননা বা অসন্মান করার অধিকার কারো নাই, এধরনের অবমাননা ও অসন্মান শুধু অশান্তি বাড়াতে পারে।তাই মানুষের পালনকৃত সকল ধর্মের অবমাননাকারী সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু স্বচ্ছ দৃষ্টি ও সঠিক প্রমাণ সাপেক্ষে।
৮|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ছবিটা আপনিও প্রচার করছেন, ছবিটা সরিয়ে ফেলুন।
বাংলেদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোর-ছেঁচড়া ধরে এভাবে ছবি তুলে প্রচার করে তাদের সফলতা জাহির করতে চায়। বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধী প্রমান না হওয়া পর্যন্ত এভাবে ছবি প্রকাশ করা আইনসিদ্ধ নয়।
লক্ষ করেছেন কিনা জানি না বহুল আলোচিত ভারতে চলন্ত বাসে মেডিক্যাল ছাত্রী ধর্ষনের ঘটনায় যারা আটক হয়েছিল তখন পুলিশ তাদের মুখ কারো কাপড় দিয়ে ঢেকে ছবি তুলেছিল যা পত্রিকায় ছাপা হয়েছিল।
৯|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: জালিমের দুশমন বলেছেন: এদের কারনে কোথাও নিজেকে "ব্লগার" পরিচয় দিতে ভয় করে!
১০|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
সাফায়াত কাদির বলেছেন: কর, কর, বেশি কইরা কর। ধর্মহীন পৃথিবী চাস, ধর্ম হুদা, ফালতু, এসব কথা কস। এখন ধরা খাইয়া মর
১১|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
কান্টি টুটুল বলেছেন:
আমার সাথে একটা বিষয়ে মিল দেখা যায় ....কিউবির মডেম
১২|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ওদের নিয়ে চিন্তা নেই। ওরা অপরাধী হলে শাস্তি পেতেই পারে। কিন্তু সেই শাস্তি যদি, আমব্লগারের কণ্ঠস্বর রোধ করতে দেয়া হয় --- সেটাই সমস্যা।
১৩|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
শরীফ িবিড বলেছেন: বামপন্থীদের চাপে এ সরকার যখন তখন কিছু ধর্মীয় ভাবাপন্ন ছেলেদের র্যাব দিয়ে ধরে ছবি তুলে প্রকাশ করেছে। অপরাধ তাদের মুখে দাড়ী এবং কিছু ধমীয় বই পাওয়া গেছে।
এখন একই ভাবে চোর ডাকাতের মত অপরাধী করে এদেরকে প্রকাশ করা হল ইসলামপন্থীদের চাপে।
আসলে এ সরকারের কোন নীতি নেই। স্বার্থ উদ্ধারের জন্য এদেরকে ভিকটিম বানাচ্ছে মেরুদন্ডহীন, নীতিহীন এই সরকার।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: দেশের সব অপরাধ আর সমস্যা নিয়ে ব্লগাররা সমানভাবে কথা বলেনি এবং বলছে না। সুতরাং খেসারত কম বেশী সবাইকে দিতে হবে।