নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।

স্বপ্ন পথ

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।

স্বপ্ন পথ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন............

০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৪

অবচেতনে স্বপ্ন দেখে সারাটাদিন ভাবনার অথৈই সাগরে হাবুডুবু খাই । খেতেই ভালোই লাগে । ভাবনাগুলো এবার স্বপ্নকেও ছাড়েনা পিছু । আসলেই তো প্রম্ন উঠতেই পারে, স্বপ্ন কি ? কল্পনা বা বাস্তবের মাঝামাঝি কঠিন বা তরল কিছু কি? নাকি………



স্বপ্নের কিন্তু আবার প্রকারভেদ ও আছে ।স্বপ্ন দুই প্রকার । প্রথমটা হল ঘুমিয়ে স্বপ্ন দেখা আর দ্বিতীয়টা হল জেগে স্বপ্ন দেখা । প্রথমটাতে আমাদের কোন ভোগ দখল না থাকলেও দ্বিতীয়টাতে আমরা সর্বেসর্বা ।



আমরা যে কত কিছু নিয়ে স্বপ্ন দেখি তার কোন হিসেব আসলে করা যাবে কিনা সন্দেহ । আর স্বপ্ন বা কল্পনা যাই বলিনা কেন এটা পূরন হবে কিনা তা তো আসলে অনেক দূরের পথ । খুব ভালো লাগে যখন স্বপ্ন নিয়ে পরিকল্পনা করি, দুএকজন বন্ধুকে বলি, তখন এটা নিয়ে মৃদু খুনসুটিও হয় । সেটাটেও আনন্দ । যখন আমরা সুখের মাঝে থাকি তখন তাকে উপলব্ধি করি না কেউই । আর যখন প্রচন্ড দুঃখ এসে ঝাঁকুনি দেয় আহ্ কি সুখেই না ছিলাম ।



মানুষের হয়তো প্রবনতাই এটি, খুঁজে বের করা সে কোন দিক দিয়ে দুঃখী । কিন্তু একই রকম কেউ খুঁজে বের করে না সে কোন দিক দিয়ে সুখি । কেউ হয়তো পেয়েও সুখি হতে পারে না আবার কেউ হয়তো আড়াঁল থেকে দেখেই সুখি হওয়ার চেষ্টা করে । আবার এক ধরনের মানুষ আছে যাদের দুখ সুখের অনূভুতি থাকে ভোঁতা । কেউ আবার নিজের স্বপ্নটাকে অন্যের কাছে জোর করে চাপিয়ে দেবার চেষ্টাও করে । আবার অনেকের কাছেই বেঁচে থাকাটাই সব ।



তবে স্বপ্ন দেখতে হবে । জীবনে চলার পথে স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারবে না । স্বপ্নের মাঝে সুখ, দুঃখ দুটোই আছে । সুখকে আসলে খূঁজে নিতে হয় । এই পৃথিবীতে পথে পথে হয়তো ছড়ানো আছে সুখ, শুধু কুঁড়িয়ে নিতে জানতে হয় । তাই স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবে প্রাণ দেবার প্রয়াস থাকতে হবে…………….

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বপ্ন হচ্ছে বাস্তবতার কাঠিন্যের মাঝে অনুপ্রেরনার অনুঘটক মাত্র ! অবশ্যই জেগে স্বপ্ন দেখতে হবে !

০১ লা জুন, ২০১৩ দুপুর ১:১২

স্বপ্ন পথ বলেছেন: অনুপ্রেরনার অনুঘটক মাত্র ।। ভালো বলেছেন ভাই স্বপ্নবাজ অভি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.