নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।

স্বপ্ন পথ

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য ।

স্বপ্ন পথ › বিস্তারিত পোস্টঃ

সচ্ছতা............

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৫

হে ইশ্বর,

তুমি আমাকে মানুষ হিসেবে জন্ম দিয়েই করেছো অমানবিকতা

সচ্ছতার প্রলেপ তৈরী করে আমাকে বানিয়েছো অসহায়

আমি যখন স্বরুপ দর্শনে আয়নার সম্মুখে

সে জানান দেয় আমি অসুন্দর ।



কি দরকার ছিলো সচ্ছতা তৈরী করার.?

আমাকে প্রতিনিয়ত জবাব দিহি করতে হয়,

বিবিকের কাছে কুন্ঠা যেতে হয়

তবুও অন্যায়ের সাথেই সহবাস আমার ।



কেন হে ইশ্বর,

আমায় মেঘ বানালে না

নীল আকাশে ভেসে যেতাম ।

মেঘের কালোত্বে কোন কালিমা নেই

যত কালিমা মানুষ রুপি আমার কালোত্বে ।



কেন হে ইশ্বর,

বরং ফড়িং হয়ে জন্ম নিলেও

জীবনানন্দের অনুভবে পেতাম ঠাঁই ।

নগন্য কীট হয়েও পেতাম স্নিগ্ধতা ।



হে ইশ্বর,

আমি আবার জন্মাতে চাই

স্বাধীন হয়ে

যেথায় সচ্ছতা আমার সঙ্গী ।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৩

আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে।

নিজের মনের কোন অপূর্ণতা থেকে কি লেখা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.