| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরাঞ্চলের বন্যার পানি দক্ষিণাঞ্চলে চাপ দেয়া ও পানির তীব্র প্রবাহে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কিছু অংশ দেবে গেছে। আর তাই শহরের বড় স্টেশন মোলহেড এলাকার জিরো পয়েন্ট থেকে ৬০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঘটনার পরপরই প্রশাসনের উদ্যোগে মোলহেড এলাকা থেকে বিভিন্ন স্থাপনা সরিয়ে নেয়া হয়। আর দেবে যাওয়া ও ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ।বাঁধের পাশে ডাকাতিয়া ও মেঘনার মিলনাস্থল হওয়ায় প্রতি বছরই বর্ষা মৌসুমে এটি ঝুঁকির মুখে পড়ে। কারণ এই মিলনাস্থল দিয়েই দেশের ৯০ ভাগ নদ-নদীর পানি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এ কারণে চাঁদপুর শহরের প্রাণ ও একমাত্র বিনোদন কেন্দ্র বড় স্টেশন মোলহেড এলাকায় শহর রক্ষা বাঁধ মেঘনা নদীর তীব্র স্রোতে নিচের দিকে দেবে যাচ্ছে। ইতোমধ্যে মোলহেড এলাকার পাড়ের নিচ থেকে ৩০ মিটারের মতো মাটি ও ব্লক সরে গেছে।
আমার জন্মভুমির জন্য সবার কাছে দোয়া চাই।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
নিয়ামুল ইসলাম বলেছেন: চাঁদপুর কণ্ঠের সকালে তোলা ছবি। ![]()
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
নিয়ামুল ইসলাম বলেছেন: এই জায়গাটাই দেবে গেছ।
২|
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫
খেলাঘর বলেছেন:
দোয়া করেন পদ্মা দেন উজানে বহে।
৩|
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫
খেলাঘর বলেছেন:
দোয়ার ফলে বাঁধ তৈরি হয়নি, দোয়ার ফলে উহা রক্ষা হবে না; উহাকে সক্ত করতে হবে।
৪|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
বাঁধ কি ক্ষতিগ্রস্ত হয়েছিল?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯
নিয়ামুল ইসলাম বলেছেন: হা কিছুটা দেবে গেছে, আর মনে হয় পদ্মা সেতু হলে আমার প্রানপ্রিয় এই স্থানটি বলি হবে।
৫|
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১:৪০
মিঃ আতিক বলেছেন: ভাই,
একেবারে শেষ অংশে একটা মাজার ছিল, ওটা কি ভেঙ্গে গেছে না আছে?
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫
নিয়ামুল ইসলাম বলেছেন: সেটা ২০০১ এর ভাংগনেই চলে গেছে
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: ছবি দেন, যাতে শেষবারের মত একটু দেখে নিতে পারি।