নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহাগ রানা

সোহাগ রানা

সোহাগ রানা › বিস্তারিত পোস্টঃ

শিবগঞ্জে চোখ অন্ধ করার ঘটনায় একমাস পর মামলা একজন আটক মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি, জিল্লুরের মানবতর জীবন যাপন

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শিবগঞ্জে চোখ অন্ধ করার ঘটনায় একমাস পর মামলা একজন আটক

মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি, জিল্লুরের মানবতর জীবন যাপন



বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটায় ভটভটি চুরির অভিযোগ এনে জিল্লুর রহমান (৩৫) নামে এক যুবককে পৈশাচিক নির্যাতন করে সিরিঞ্জ দিয়ে দুই চোখই খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করেছে। এঘটনায় আদালতে মামলা করায় শিবগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করেছে। আসামীরা বাদীকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করায় চরম উতকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করছে জিল্লুরের অসহায় পরিবার।

এ ঘটনায় দীর্ঘ একমাস পর আদালতে মামলা দায়ের করা হয়েছে। অন্ধ হয়ে যাওয়া যুবকের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ মোট ১৪জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীরা হলেন ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মানিক (৩৫), ইউপি সদস্য আইনুল হক (৪০), লজিম উদ্দিন (৫৫), এর ছেলে বেলাল হোসেন (২৫), তাহাজ্জদ হোসেন (২৪),কবেজ উদ্দিন (৩৫), ইসমাইল হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (২২), আমজাদ হোসেন (২২), আনছার আলী (২৫), মিঠু শেখ (২৪), তোফাজ্জল হোসেন (৩০), বেলায়ত হোসেন (২৫), আবুল হোসেন কাজী (৫০)।

জানাগেছে গত ২২ জুন উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের জামাল উদ্দিন এর পূত্র জিল্লুর রহমান (৩৫), ময়দানহাট্টা পওতা গোয়াল পাড়া দিঘীর পাড় গ্রামে বেড়াতে যায়। সেখানে তাকে চোর সন্দেহে বেদম মারপিট করে এক পর্যায়ে সিরিঞ্জ দিয়ে চোখের মধ্যে এসিড পুশ করা হয়। এর ফলে তার চোখ অন্ধ হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন জিল্লুরের চোখের অবস্থা আশঙ্কাজনক। তার দুটি চোখই অন্ধ হয়ে যেতে পারে। এব্যপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান আদালতের নির্দেশে মামলার প্রেেিত চোখে এসিড পুশ করে দুই চোখ অন্ধ করার ঘটনায় থানা পুলিশ বেলাল নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বেলাল ময়দানহাট্টার গোয়াল পাড়া গ্রামের লজিম উদ্দিন এর পূত্র। মামলার বাদী জামাল উদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান আদালতে মামলা করায় এলাকার প্রভাবশালী চেয়ারম্যান মেম্বার এর লোকজন মতার দাপট দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে। এব্যপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপ ও পুলিশ প্রশাসনের নিকট তার নিরপত্তা ও এজাহারকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানিয়েছে। তিনি আরও বলেন আসামীরা একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ও ইউপি চেয়ারম্যান ও মেম্বার হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। দিব্বি তারা প্রকাশ্যে ঘোরা ফেরা করছে এবং দাপটের সঙ্গে চেয়ারম্যনের দায়িত্ব পালন করে আমাদের পরিবারকে হয়রানি করছে। বর্তমানে আমি ও আমার ছেলে সহ তার দুইটি স্ত্রী তিনটি সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছি। চিকিৎসকরা জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যেই চোখের উন্নত চিকিৎসা না করলে নানাবিধ সমস্যার সম্মখিন হবেন। এব্যপারে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.