নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক টাকা জমাচ্ছি।

মানুষ ঈশ্বরের মতো অমর হতে চায়,
ঈশ্বরের মতো ক্ষমতাবান হতে চায়,
যাকে খুশি তাকে মারতে চায়
অথচ
মানুষ ঈশ্বরের মতো প্রেমিক কিংবা মানবিক,
কোনোটাই হতে না চায়।

আমি প্রেমের কথা বলি,
আমি বিদ্রোহ চুমুর দিব্যি নিয়ে
চৌকাঠ পেরিয়ে দূরে সরে গেছি।

প্রতিবছর সামরিক ব্যয় বাড়ছে,
মানুষের দাম কমছে!


আচ্ছা,
একবার সঙ্গমের পিছনে কত হয় অর্থ খরচ?
ন্যাকামি পছন্দ নয়
ওসব ছিঃ!
হাঁচি-কাশি, নষ্ট ব্যাধি
মর সকলে
একা ছিলাম,
একাই আছি।



---ছবি নেট




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.........................................................
বিজ্ঞানের অভিশাপে আজ কাঁপছে বসুন্ধরা,
পারমাণবিক অস্ত্রে যেন নিঃস্ব সবুজ পারা।
মহামারীর বিষাক্ত বায়ু, অদৃশ্য এক ত্রাস,
শূন্য থালায় দুর্ভিক্ষের দীর্ঘশ্বাস আর হাঁসফাঁস।

চারিদিকে আজ ভয়ের ছায়া, অস্থির এই মন,
কী হবে তবে আগামী দিনে, ভাবছি সারাক্ষণ।
তবুও জানি আঁধার শেষে ভোরের সূর্য ওঠবে,
ধ্বংসস্তূপের বুক চিরে ঠিক নতুন কুসুম ফুটবে।

মানুষই পারে গড়তে আবার, ভাঙা এই পৃথিবী,
ভালোবাসা আর আশার আলোয় আঁকবে নতুন ছবি।
ভয়ের মেঘ সরিয়ে দিয়ে জাগুক প্রাণের সাড়া,
শান্তির পথে হাঁটুক মানুষ, হোক দিশাহারা তারা।

আমাদের হাতে গড়বে আবার নিরাপদ এক ঘর,
ভয়কে জয় করবে, তবেই মানুষ হবে অমর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.