নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো না লাগিলে দরজা খোলা আছে

Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman)

araz

কি বলি আমি? খুজে নিন

araz › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী ও দেশের হরতা কর্তাগণ এর সমীপে পত্র

০৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৮

বরাবর

প্রধানমন্ত্রী ও দেশের হরতা কর্তাগণ,



পত্রের শুরুতেই এই অতি সাধারন ও নগন্য অধমের সালাম গ্রহন করিবেন। জানি আপনারা ব্যস্ত মানুষ আমাদের সালাম খানি ও গ্রহন করিবার সময় নাই। আসল কথায় আসি।

আমি ছোটোখাটো ব্যবসা করি। আর তাই এই কাজেই প্রায়শই ঢাকার রাজপথে ঘুরে বেড়াতে হয় যাযাবরের মতন। অনেক সময় অনেক জরুরী কাজ থাকে। সামাজিক জীব হিসিবে আমার ও পরিবারের খেয়াল রাখতে হয়। আপনারা ও অনেক ব্যাস্ত মানুষ আর তাই আপনাদের আসা যাওয়ার সময় আসে পাশের সকল রাস্তা বন্ধ করে চলা ফিরা করতে হয় যাতে আপনাদের চলতে সুবিধা হয়।

আমার এই পত্রের উদ্দেশ্য হয়তো আপনি এখনো পরিষ্কার বুঝতে পারেন নি। আপনাদের যাতায়াতের রাস্তায় আপনারা আসা যাওয়া করার সময় সকল যানবাহনের চলা চল বন্ধ করা হয় সিকিউরিটি এর উদ্দেশ্যে। যাতে আপনারা জ্যাম এ না পড়েন। জনসাধারন কে উঠতে দেয়া হয় না ওভার ব্রীজ এও। এক্ষেত্রে সময় আমাদের অপচয় হয় ১০-৩০ মিনিট। আর জ্যাম লাগ্লে আরো বেশি। আমাদের সময়ের চেয়ে যে আপনাদের সময়ের দাম বেশি তা হাড়ে হাড়ে বুঝি। কি আর করবো এখন? কিন্তু বিশ্বাস করুন অনেকের পরীক্ষা থাকে যেতে দেরী হয়ে যায়, অনেকের অফিসে লেট হলে ঐ দিনের বেতন কাটে, অনেকের ডাক্তা দেখানো জরুরী। অনেকের আত্মীয় থাকে হাস্পাতাল এ, ব্যাংক বন্ধ হয়ে যায়, জরুরী মিটিং শেষ হয়ে যায়। এই ১০-৩০ মিনিটের মধ্যে আপনারা লাখ লাখ মানুষ্কে থমকে দিচ্ছেন শুধু মাত্র নিজেদের পথ সুগম করতে?



আপনারা কি বুঝবেন? রোদে পুড়ে বৃষ্টি তে ভীজে তো আর আপনাদের আয় করতে হয় না? জনগনের আয়রে থেকে পাওয়া সাদা এবং কালো টাকাতেই চলে আপনাদের বিলাস বহুল জীবন। পারবেন এই ১০-৩০ মিনিট সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা গুলো ফিরিয়ে দিতে? পারবেন কি?



আপনাদের জন্য সমাধান হিসেবে বলতে চাই, আকাশ পথ ব্যবহার করুন। অনেক ভালো হবে। হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। তবে আমাদের এই ক্ষীণ জীবনের এই অল্প সময় টা কে এভাবে নষ্ট করবেন নাহ।



ইতি,

আপনার একান্ত বাধ্যগত

একজন সময় সচেতন মানুষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.