নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৃত

।...........অপদার্থতা.........।

ৃত › বিস্তারিত পোস্টঃ

...........ইচ্ছে...............

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

ডিঙিয়ে পাহাড়,

পেরোই ডিঙিতে সাগর

আমায় ভাঙতে পারেনি তুফান।

যুদ্ধটা সামলে আমি ,ঝড় ঝঞ্ঝা থামলে থামি

তুচ্ছ করি জীর্ন অপমান।

জিতের নেশাকে আমার রক্তে মেশাতে

আমি সাজাচ্ছি শরীর মরুদ্যান।

অপরাজিত আমার গ্রীষ্ম আর শীত ও

আমি নিজেই নিজের জ্যান্ত প্রান।

সব শেষ প্রহরে চিৎ-কৃত স্বরে

আমি উলটেছি সব ফারমান,

দুরবীনে আর অনুবীক্ষনে

সিদ্ধ করেছি বাঁচবার প্রমান।

আজ দানা বাঁধছে আমার টুকরো ইচ্ছে

সেই ইচ্ছে স্রোতে আমি করছি স্নান

সব আপ্রিয় সত্য আর নয় নেপথ্য

আমার জীবাশ্ম,আমার প্রান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.