নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I know that I know nothing

বোম্বাটে

নিজের সম্পর্কে খারাপ কিছু বলা বোকামি আর ভাল কিছু বলা অভদ্রতা। এই ভার্চুয়াল জগতে বোম্বাটে কেমন তা আপনারাই বিচার করবেন।

বোম্বাটে › বিস্তারিত পোস্টঃ

সিনেমা রিভিউ (!) - রাশমোর

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

সময়ের সাথে সাথে আমাদের ঘাড়ে রাজ্যের বোঝা এসে পড়ে । স্বাভাবিকভাবেই আমরা পরিত্রাণ পেতে কল্পনাজগতে সুখস্মৃতি হাতড়ে বেড়াই । কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সবচেয়ে সেরা সময় কোনটি ? নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ তার স্কুলজীবনের কথা বলবে । কে না সেই সময়ের নিজের স্বাধীন, নির্ভার, নির্ঝঞ্ঝাট এবং নিষ্পাপ সত্ত্বাকে ভুলতে পারে ? আজ সেই ধরনের একটি সিনেমা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। সিনেমাটির নাম রাশমোর ।



আমি ছবিটির গল্প সম্পর্ক খুব বেশি কিছু বলতে চাচ্ছিনা । কেননা বেশিরভাগ ক্ষেত্রে এটি সিনেমা দেখার আনন্দ মাটি করে দেয় । আবার অনেকে সিনেমা দেখার চেয়ে সিনেমা রিভিউ পড়তেই বেশি মজা পায় । তাদের জন্য অবশ্য এই রিভিঊটি (!) না পড়াই ভাল ।

রাশমোর ছবিটি হচ্ছে স্কুল, বন্ধুত্ব আর কিছু অদ্ভূত (অদ্ভূত বললে ন্যূনোক্তি হবে) সম্পর্ক নিয়ে । যারা ওয়েস এ্যান্ডারসনের কাজের সাথে পরিচিত তারা নিশ্চয়ই বলবেন যে তার প্রত্যেকটি ছবি দেখাই একেকটি অনন্য বিস্ময়কর অভিজ্ঞতা । একসময় মার্টিন স্করসেসি ওয়েস এ্যান্ডারসনকে দ্বিতীয় মার্টিন স্করসেসি বলেছিল শুধুমাত্র তার প্রথম ছবিটি ( বোটল রকেট ) দেখেই । বেশিরভাগ সিনেমাবোদ্ধারাও পরিচালক হিসেবে তাকে উপরের কাতারেই রাখবেন ।

ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে ম্যাক্স নামের একজন টিনেজ ছেলেকে নিয়ে । শিক্ষাগত দিক থেকে সে খুব দূর্বল হলেও অন্য যেকোনো দিকে সে অত্যন্ত পারদর্শি । সে অনেকগুলো ক্লাবের সদস্য । এমনকি কতগুলো ক্লাবের প্রতিষ্ঠাতাও সে । কিন্তু মূল গল্পটি শুরু হয় যখন সে একজন নতুন অল্পবয়সী শিক্ষিকার প্রেমে পড়ে ।

- ছবিটির প্রিয় মুহূর্তগুলোর মধ্যে একটি

ছবিটির চিত্রনাট্য ও সাঊন্ডট্র্যাক অসাধারণ। গল্পটি সবার মনে দাগ কাটতে বাধ্য । হাসি, কষ্ট, সম্পর্ক, সংকট, প্রবঞ্চনা এমনকি মারামারি - সব সিনেম্যাটিক উপাদানই রাশমোর ছবিটির মধ্যে রয়েছে । সিনেমাটিতে আপনি এক অসম্ভব ধরণের সরলতা পাবেন যা আপনাকে মুগ্ধ করবে । অপূর্ব কিছু গান ( বিশেষ করে দ্যা উইন্ড) রয়েছে ছবিটিতে । প্রায় ২০ বছর পর ইঊসুফ ইসলাম (ক্যাট স্টিভেন্স) তার গান ব্যবহারের অনুমতি ওয়েস এ্যান্ডারসনকে দিয়েছিলেন । সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে যে, ছবিটির চিত্রনাট্য লিখেছেন ওয়েস এ্যান্ডারসন ও তার বন্ধু ওয়েন উইলসন । ওয়েন উইলসনকে সাধারণত সবাই অভিনেতা হিসেবেই চেনে ।

রাশমোর দেখে আমার ব্যক্তিগত উপলব্ধি যে, আমাদের দেশে গতানুগতিক ধারার বাইরে এরকম কিছু ছবি হওয়া উচিত । এটি যেমন তরুণ প্রজন্মকে ছবি দেখতে আগ্রহী করবে তেমনি ছবি বানানোর দিকেও ধাবিত করবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.