| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরনতুন
আমার বয়স ৫০। এই ৫০ বছরে জীবনে অনেক কিছু শিখেছি যা নবীন প্রজন্মকে জানাতে চাই। বিশেষ করে মানুষের সম্পরকের বিষয়ে।
এই সামাজিক মাধ্যমের অনেক অনেক বড় উপকারিতার একটি হচ্ছে মানুষের মুক্ত চিন্তার মুক্তি। আমার যত চিন্তা ভাবনা আমি নির্ভয়ে, এবং অনেকটা নিঃসংকোচে প্রকাশ করতে পারি। মালিক/সম্পাদক/প্রকাশকের পছন্দের তোয়াক্কা করার প্রয়োজন হয় না।
ব্লগ সম্পর্কে খুব ভাল জানি না, মানে এর নিয়ম কানুন, পরিচালনা পদ্ধতি, কিছুই ভাল বুঝি না, তাও ব্লগ লেখার সিদ্ধান্ত নিয়েছি, শুধু ওই চিন্তার মুক্ত প্রকাশের লোভে।
আমার ৫০ বছরের জীবনে অনেক অনেক চরাই উতরাই পার হয়েছি, অনেক অনেক কিছু শিখেছি, বুঝেছি যা পরবর্তী প্রজন্মকে জানাতে চাই, যেন ওরা আমাদের থেকে অনেক ধাপ এগিয়ে থাকে, আমাদের ভুলগুলি যেন ওরা না করে, যাতে করে জীবনের সীমিত আর মূল্যবান সময়ের একই ভুল করে করে অপচয় না করে। পরবর্তী প্রজন্ম আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষকরে সম্পর্কের ক্ষেত্রে মনে হয় যেন একই ভুল গুলি করে চলেছে।আমার জীবনের অভিজ্ঞতা আর শিক্ষাগুলি তাই শেয়ার করতে চাই। তাই এই ব্লগ। তবে সময়ের অভাব। সব সময় চাকুরি, সংসার, ছেলেমেয়ে, পরিবার নিয়ে ব্যাস্ত থাকি, তাই বেশির ভাগ সময়ই ছোট ছোট আখ্যান তুলে ধরবোঃ কখনো অভিজ্ঞতা, কখনো আবার ভাবনা/উপলব্ধি। এসবে কোন একজনারও যদি উপকার হয় তো সার্থক মনে করবো নিজেকে।
©somewhere in net ltd.