নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনা

চিরনতুন

আমার বয়স ৫০। এই ৫০ বছরে জীবনে অনেক কিছু শিখেছি যা নবীন প্রজন্মকে জানাতে চাই। বিশেষ করে মানুষের সম্পরকের বিষয়ে।

চিরনতুন › বিস্তারিত পোস্টঃ

অনুভব

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

কাজের চাপে, ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত লেখা হয়ে উঠছে না। মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও, কোন সমুদ্রের ধারে কিম্বা কোন দূর পাহাড়ের হিমেল চূড়ায় কোন এক রিসোর্টের বারান্দায় বসে নির্জনে যদি কটা দিন একা কাটাতে পারতাম, গান আর কবিতা শুনতাম, আর ব্লগে অনেক অনেক কথা, আমার জিবনের অসংখ্য অসাধারণ সাধারণ সব অভিজ্ঞতা লিখে যেতে পারতাম!
একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এ জীবনে আমি যা কিছু চেয়েছি তার অনেক কিছুই কোন না কোন ভাবে পেয়েছি। আবার চাইনি এমন অনেক ভাল কিছুও পেয়েছি। এজন্য আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাকের উপর। এটি চরম সত্য যে আল্লাহ পাক আমাদের ভীষণ ভালোবাসেন। মায়ের ভালোবাসার চাইতে অনেক অনেক গুন বেশী। তাই আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমাদের দেন, তবে তা যদি আমাদের জন্য ক্ষতিকর হয় তবে দেন না। এ আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.