নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িড.আই.রহমান

িড.আই.রহমান › বিস্তারিত পোস্টঃ

“শহীদের মৃত্যু নাই,৭১ এর চেতনার ক্ষয় নাই, যুগে যুগে, কালে কালে ৭১ আমাদের পথ দেখাবে”

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

সব সময় বিশ্বাস করেছি আমরা সবাই স্বাধীনতার চেতনাকে বুকে ধারন করি, আমরা সবাই মুক্তিযোদ্ধা। কিছু মগজ ধোলাই পাবলিকের নানা মন্তব্য শুনে মনে মনে হেসেছি, আর বলেছি আল্লাহ তোমাদের হেদায়েত করুন। কিন্তু একটা রাজনৈতিক দল যখন স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে নিজের দলের আর পরিবারের সম্পত্তি বানিয়ে ফেলে, আর অন্যটি যখন স্বাধীনতা বিরধিদের সাথে হাত মিলিয়ে স্বাধীনতার চেতনা থেকে দূরে সরে যায় তখন আমার মতো আশাবাদিরাও হতাশ হয়। ভয় হয় নতুন প্রজন্ম না আবার নোংরা রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে, ৭১ এর চেতনা হতে দূরে সরে যায়। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের দাবীতে শহীদের রক্তস্নাত বাংলার মাটিতে ওরা যখন তাণ্ডব চালায়, অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠে।



কিন্তু আজ চৌহাট্টা এ দাড়িয়ে আমি শঙ্কামুক্ত, আত্মবিশ্বাসী,



“শহীদের মৃত্যু নাই,৭১ এর চেতনার ক্ষয় নাই, যুগে যুগে, কালে কালে ৭১ আমাদের পথ দেখাবে”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.