| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না এই বিষয়ে কথা বলার এটা উপযুক্ত সময় কিনা, ধেয়ে আসছে ‘মহাসেন’, তার তাণ্ডবলীলা নিয়ে। কিন্তু কিছু বলার জন্য কিছু দিন থেকেই তাড়না অনুভব করছি।
৫ তারিখের হেফাজতের ঘটনার পর থেকে সবখানেই মাদ্রাসার ছাত্র, হুজুরদের প্রতি বিরূপ মন্তব্য লক্ষ্য করছি। কখনও নিজেও কিছু অসংযত মন্তব্য করেছি। কিন্তু যতই ভেবেছি, নিজেদের নিম্ন রুচির মন্তব্বের জন্য লজ্জিত হয়েছি, অনুতপ্ত হয়েছি। অনুতাপ হতেই কিছু বলতে চাই।
আমরা বলছি, আমদের লিল্লাহ, সদকা খাওয়া মাদ্রাসার ছাত্র,হুজুরদের এতো স্পর্ধা! বলছি, আমদের কোরবানির চামড়ার টাকা নিয়া মাদ্রাসায় জঙ্গি বানাইতেছে! আবার অনেকে এক কাঠি বেড়ে বলছি, মাদ্রাসায়,মসজিদে দান খয়রাত বন্ধ করে দিতে হবে!
কিন্তু আমরা বাস্তব সত্যিটা ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি এতিম শিশুগুলোর প্রতি মমতা থেকে, কিংবা সামাজিক দায়িত্ব থেকে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ এই দান খইরাত করছি। আমরা নিজেদের স্বার্থে, এবং শুধু মাত্র নিজেদের স্বার্থেই এই কাজ টি করছি। আমরা সহজ উপায়ে, বিনা শ্রমে জান্নাতের রাস্তা খুঁজছি।
এটা অস্বীকার করার সুযোগ নেই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, আরও সহজ কথায় যুগোপযোগী নয়। সামর্থ্যবান যাদের অনুদানে এই প্রতিষ্ঠান গুলো পরিচালিত, তাদের কজনার সন্তানই বা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেন তাও আমাদের অজানা নয়। আমি লজ্জিত আমাদের বিত্তবান অভিভাবকদের নিচু মানসিকতায়, তারা নিজের সন্তানদের যেখানে দিচ্ছেন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে এই এতিম, দরিদ্র শিশুদের ঠেলে দিচ্ছেন ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায়, তাদের ঠেলে দিচ্ছেন অনিশ্চয়তার দিকে! তাদের লক্ষ্য একটাই, সহজ পথে জান্নাত! হায়, কি অবিচার! খোদার কি এই অবিচার সহ্য হবে!
আমার মতে, যারা এই অনুদান দিচ্ছেন, তারাই পরিবর্তন আনতে পারেন। তারা কর্তৃপক্ষকে(সরকার, মাদ্রাসা বোর্ড) বাধ্য করতে পারেন এই ত্রুটি গুলো শুধরাতে। তারা বলতে পারেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, দর্শন শিক্ষা দিতে হবে। তাদের যুগোপযোগী শিক্ষা ensure করতে হবে।
অপার সম্ভাবনার দেশ, বাংলাদেশ। আমরা পরিশ্রমী, মেধাবী। আমাদের ছাত্ররা দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপ, আমেরিকার সব নামীদামী বিশ্ববিদ্যালয়, আমাদের ছাত্ররা O-levels, A-levels পরীক্ষায় রেকর্ড মার্কস পাচ্ছে। তবে কেন লাখ লাখ মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাকে আমরা অপচয় করছি! কে জানে, তাদের মাঝে লুকিয়ে আছে আগামীর ইসলামিক দার্শনিক, যারা হয়তো নতুন সংস্কার মুক্ত,জঙ্গিবাদ মুক্ত ইসলামিক বিশ্বের নেতৃত্ব দিবেন। হয়তো তাদেরই কেউ চিকিৎসা, প্রকৌশল কিংবা বিজ্ঞানের কোন শাখায় রাখবেন যুগান্তকারী কোন ভুমিকা।
তবেই ইসলামের সঠিক খেদমত হবে, ইসলাম হেফাজত হবে।
১৫ ই মে, ২০১৩ রাত ৮:৩২
িড.আই.রহমান বলেছেন: তাদের বাধ্য করতে হবে।
২|
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:২৫
সাধারণ মুসলমান বলেছেন: আপনার মমতা ভালো লাগল। তবে একটা বেসিক গলদ নিয়ে বলি।
যারা আইন অনুষদে সেকুলার আইন শিখে তাদের কেউ ইন্জিনিয়ারিং পড়তে বলেনা। কিন্তু যারা মাদরাসায় ইসলামী আইন শিখে তাদের ইন্জিনিয়ারিং (বা অন্য আরও সেকুলার বিষয়) পড়তে বলি। কারণ এতে অর্থ সমাগম হবে। আল্লাহর ভাষায় - 'না, বরং তারা আখেরাতকে পরওয়া করেনা।'
আমি নিজে ইন্জিনিয়ার, কিন্তু বাচ্চাদের কওমি মাদরাসায় পড়াচ্ছি, এবং কখনোই চাইনা সেকুলারের বিষ তাদের গায়ে লাগুক।
সেকুলারে সবার দুনিয়া ঠিক থাকে (যদি পাস করে চাকরি পাবার আগে মরে না যায়), কিন্তু প্রায় সবার আখেরাত জীর্ণ, আর কওমিতে সবার আখেরাত ঠিক থাকে (যদি পাস করে চাকরি পাবার আগে মরে যায় তবুও), কিন্তু প্রায় সবার দুনিয়া জীর্ণ। আখেরাত ইজ মোর ইমপরটেন্ট।
ধন্যবাদ, কোনভাবেই মনে কষ্ট নিবেন না।
১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩৪
িড.আই.রহমান বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্বের জন্য।
কিন্তু আপনি কোন ভাবেই অস্বীকার করতে পারবেন না, অর্থকরী বিদ্যার প্রয়োজনীয়তা। ভাই, সবার মাঝে জাগতিক, পার্থিব বিষয় উপেক্ষা করার ক্ষমতা থাকে না।
আমি কিন্তু বলিনি মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে, আমি বলেছি যুগোপযোগী করতে হবে।
৩|
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫
আদরের সন্তান বলেছেন: @ সাধারণ মুসলমান > ভাই খুবই ভাল লাগল আপনার কথায় । আমারও ইচ্ছা আছে আপনার মত । দোয়া করবেন সবে মাত্র ডিপ্লোমা ইঞ্জিঃ পাশ করলাম । আমি নিজেকেউ সরিয়ে রাখতে চাই এবং আমার পরিবারকেউ এই নষ্টামী থেকে । হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন ।
১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪০
িড.আই.রহমান বলেছেন: ভাই, আপনি বোধহয় নষ্টামি শব্দটা ভুলে ব্যাবহার করেছেন :প
আপনি নিজেও জানেন আধুনিক শিক্ষা মানেই নষ্টামি না, ধর্ম হীনতা না, আবার মাদ্রাসা শিক্ষা মানেই নির্ভুল, পরিপূর্ণ শিক্ষা না।
৪|
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
পিচ্চি পোলা বলেছেন: সাধারণ মুসলমান মামা, আফনের হেফাজতি পোলাপানগুলান তো তাহলে বেহেশতের চাবি পেয়ে গেল কনফার্ম ![]()
১৫ ই মে, ২০১৩ রাত ১০:৩১
িড.আই.রহমান বলেছেন:
৫|
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাধারণ মুসলমান বলেছেন: আদরের সন্তান ধন্যবাদ।
আর ভাইগনা তোমার কথা পুরাপুরি যৌক্তিক।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১১
এস বাসার বলেছেন: মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তন দরকার। তবে হুজুরেরা তাতে রাজী হবে না। কারন তাহলে তাদের অন্ধকারের শিক্ষা শেষ হয়ে যাবে।