নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িড.আই.রহমান

িড.আই.রহমান › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যার আযান হচ্ছে, রাস্তায় পড়ে থাকে এক দলা কালো রক্ত।।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

মফিজ মাচের কাঠি দিয়ে কান চুলকাতে চুলকাতে মসজিদের দিকে এগিয়ে যায়। কোনমতে জটলার মাঝে ঢুকে গেল সে। রাস্তায় একটা থেঁতলে যাওয়া মাথা, আর এক দলা কালচে রক্ত পড়ে আছে। মফিজ তার স্মার্ট ফোন দিয়ে কয়েক টা ছবি তুলে, মুখ ভরতি থুতু ফেলতে ফেলতে বেরিয়ে আসে।

একটা মাইক্রো  ৪ জনকে চাপা দিয়েছে, ১ জন স্পট এই নাই, বাকি ৩ জন ও  যায় যায়। মফিজ ফুটপাথে উঠে দাড়ায়। "এইডা তো আমার পুলা ও হইতে পারতো" উত্তেজিত জনতার  দৃষ্টি এবার মফিজ এর দিকে। "এর একটা বিহিত হঅনই লাগবো,দুই চাইটা গারি গুরি না ভাংলে হইত না"। জনতা সহমত। রাস্তায় বেরিকেড পড়ে, দু তিন খানা গাড়ি  ১৪ ঘন্টা রোযার শেষ ঘণ্টার উত্তাপ টের পায়।

কমিশনার এর বক্তিতা , প্রশাসন এর  আশ্বাস।

 ইফতার এর সময় হয়ে যাচ্ছে। মানুষ কমতে শুরু করেছে। মফিজ আরেকটা ম্যাচের কাঠি দিয়ে দাত খোচাতে খোচাতে বাড়ীর দিকে রওয়ানা দেয়। শেষ বেলায় রোযায় ধরেছিল। ঘটনার উত্তেজনায় সময় টা কোন ফাঁকে চলে মফিজ বুঝতেই পারলো না।

সন্ধ্যার আযান হচ্ছে, রাস্তায় পড়ে থাকে এক দলা কালো রক্ত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

দিমিত্রি বলেছেন: আমাদের দেশে মব সাইকোলজি খুবই বিপৎজনক :-<

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

িড.আই.রহমান বলেছেন: সেটাই ভাই। উদ্বেগজনক ও বটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.