| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জে.এস.সি / জে.ডি.সি ও পি.এস.সি পরীক্ষা ২০১৪ এর রেজাল্ট প্রকাশিত হল গতকাল । দেখা যাচ্ছে সব বোর্ডই ভাল রেজাল্ট করেছে। অনেক পরিক্ষার্থী ভাল রেজাল্ট করে খুব খুশি। আবার অনেকে খারাপ রেজাল্ট করায় মন খারাপ করে বসে আছেন । চিন্তা করছেন খাতা কল করবেন । কিন্তু অনেকে আবার জানেন না , কিভাবে খাতা কল করতে হয় । পরীক্ষার্থীগণ আজ থেকেই খাতা পূনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে পারবেন । নিচে জেনে নিন কিভাবে খাতা পূনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করবেন ।

খাতা পূনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে আপনাকে অবশ্যই টেলিটক মোবাইল অপারেটর এর মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন করার আগে আপনার টেলিটক সিমটিতে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে নিন । এখন স্টেপ গুলো ফলো করুনঃ
১ ) প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ RSC < স্পেস > আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর < স্পেস > আপনার রোল < স্পেস > সাবজেক্ট কোড । এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে সব বিষয়ের সাবজেক্ট কোড গুলো কমা (,) দিয়ে পৃথক করে লিখুন। যেমনঃ 101,107
২) ফিরতি ম্যাসেজে আপনার সম্মতি চেয়ে একটা পিন নাম্বার দেওয়া হবে। আপনি যদি আবেদনটি চালিয়ে যেতে আগ্রহী হন । তাহলে আপনার মোবাইল এর ম্যাসেজ অপশনে গিয়ে আবার টাইপ করুনঃ RSC
৩) এখন আপনার আবেদন সম্পূর্ণ হওয়ার কনফরমেশন ম্যাসেজ আপনাকে ফিরতি SMS এ পাঠিয়ে দেবে টেলিটক ।
আবেদনের শেষ তারিখঃ
আবেদনকারীগণ ৬ ই জানুয়ারী ২০১৫ তারিখের রাত ১১.৫৯ পর্যন্ত যেকোন সময় আবেদন করতে পারবেন ।
আবেদনকারীকে প্রতি বিষয়ের জন্যা আবেদন করতে ১৫০/= হারে পরিষোধ করতে হবে । এই টাকা আবেদন করার সময় ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে ।
তথ্য সুত্রঃ বিডিপ্রাইমআইটি
©somewhere in net ltd.