নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাঙ্গীর হাবিব

সাদাসিধে জীবনই প্রথম পছন্দ। আড্ডাবাজ হিসেবে রয়েছে চরম খ্যাতি। শিখার আগ্রহ সবসময় প্রবল। বয়স যতই বাড়ুক না কেন নতুন কিছু পেলেই ইচ্ছে করে শিখে ফেলি। কিন্তু সবসময় সম্ভব হয়না। তখন বুঝি মনের জোর আর শরীরের জোর একসাথে থাকা চাই।

জাহাঙ্গীর হাবিব › বিস্তারিত পোস্টঃ

অষ্ট্রেলিয়ার পি আর পেলাম, অভিজ্ঞদের পরামর্শ চাই

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

সম্প্রতি স্বপরিবারে অষ্ট্রেলিয়ার পি আর পেলাম। আল্লাহর মেহেরবানীতে ঈদের পর যাওয়ার নিয়ত করেছি। পরিচিত কেহ নাই বিধায় কিছুটা ভয় কাজ করছে। অভিজ্ঞ ভাইয়েরা কি জানাবেন ওখানে পৌছার আগে কিভাবে বাসা ভাড়া নিতে পারি। আমার দরকার ২বেড এর বাসা। লাকেম্বাতে হলে ভাল হয়।এয়ারের নির্ধারিত ওজনের বাইরেও আমার বাড়তি লাগেজ পাঠাতে হচ্ছে। কম খরছে কিভাবে পাঠাতে পারি? কি কি সাথে আনা উচিৎ? চাকরি পেতে কি কি দক্ষতা লাগবে বিবিধ বিষয়ে অষ্ট্রেলিয়ায় বসবাসকারী বাঙ্গালী ভাইদের নির্দেশনামূলক পরামর্শ চাইছি।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

েবনিটগ বলেছেন: +

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

জাহাঙ্গীর হাবিব বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, আপনে ইহুদী নাছাড়াদের দেশে যাইবেন? মুসলিম দেশগুলারে রাইখা!

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

জাহাঙ্গীর হাবিব বলেছেন: এটা কি কইলেন ভাই?

৩| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: মিছা কইছি ভাই? আমি নিজেও সুইডেন থাকি।

এইসব দেশে আপনার জীবনের নিরাপত্তা আছে, আপনার বৌ বাচ্চাগুলার সুন্দর ভবিষ্যত আছে, চিকিৎসা শিক্ষা সবকিছু ঠিক আছে কিন্তু ভবিষ্যত প্রজন্ম ইসলাম থেকে দুরে সরে যায়।

আর মুসলিম দেশ গুলায় পেট ভইরা খাওন আর ইসলাম বাদে কিছুই নাই। না আছে শিক্ষা, না আছে নিরাপত্তা না কাছে সুখ।

এখন আপনি কোনটা চান ইসলাম না জাগতিক সুখ?

অবশ্য এই কথা আমার না, ব্লগের অনেক পেডোফাইল এবং স্যাডিস্ট ইসলামিক গোড়া আছে তারা বলে। আমি তাদের কথাটাই বললাম আরকি!

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

জাহাঙ্গীর হাবিব বলেছেন: মিছা কন নাই ভাই, একবারে হক কথা। তারপর বিশ্বাস করি ধর্মপালনটা নিজের উপর। যেখানেই থাকিনা কেন সচেষ্ট থাকার চেষ্টা করে যাব ধর্ম কর্ম পালনে। তবে শুনেছি অষ্ট্রেলিয়ায় মুসলমানরা ধর্ম পালনে সমস্যা হয়না। আর সন্তান কিংবা পরিজন ইসলাম বিচ্যুতি হলেতো তা নিজের উপরই বর্তাবে, দেশের দোষ দিয়ে লাভ কি?

৪| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮

অকপট পোলা বলেছেন: ভাই এপ্লিকেশন কোন সালে করেছিলেন? এখন নাকি নিয়ম বেশ কঠিন!! :|

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

জাহাঙ্গীর হাবিব বলেছেন: ২০০৯এ

৫| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

দমকল৮৬ বলেছেন: উদাসী

রোজার মাসে খাউজানি বেশি বাড়ছে ? নতুন মগা হওয়ার শখ চাপছে ?

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

জাহাঙ্গীর হাবিব বলেছেন: না ভাই।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

জ্ঞাতিবৈর বলেছেন: আপনার অনুভুতি কি?

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

জাহাঙ্গীর হাবিব বলেছেন: সুখের

৭| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১১

এস এইচ খান বলেছেন: আপনার এ যাত্রা শুভ হোক।

লেখক, উদাসী নামক এই কীট সামুর বহু পুরনো দরবারী সাইকো অতএব কিছু মনে করবে না।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

জাহাঙ্গীর হাবিব বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

হাসান আিরফ বলেছেন: You can mail [email protected]
or call +61433886969
He is my brother lives in Melbourne. He may help you.

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

জাহাঙ্গীর হাবিব বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

স্বপনীল জলরং বলেছেন: ভাই কেমনে কি করলেন যদি একটু জানাইতেন।।

আপনার উত্তরের আশায় রইলাম।।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

জাহাঙ্গীর হাবিব বলেছেন: আবেদন করলাম। ধৈয্য ধরলাম ........................................
....................................................................................................................................................................................................................................................................................................অবশেষে ভিসা পাইলাম।

১০| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

সবুজ মানব বলেছেন: ভাই কিভাবে আবেদন করতে হয় দয়া করে জানান।
কেমনে কি করতে হয়?

১১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

ম্যাকানিক বলেছেন: অভিজ্ঞ ভাইয়েরা কি জানাবেন ওখানে পৌছার আগে কিভাবে বাসা ভাড়া নিতে পারি।


Click This Link

bangla nai wait koren ashtesi
apatoto oi site e basa dekhen
















১২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

অলস_ছেলে বলেছেন: ভাই কিভাবে আবেদন করলেন? কোন প্রসেস? একটু কষ্ট করে বিস্তারিত বলেন, আমিও আবেদন করতে চাই B:-/

১৩| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ম্যাকানিক বলেছেন: পরিচিত কেউ থাকলে সব চাইতে বেশী ভালো হত আপনি কিছুদিনের জন্য তাদের বাসায় উঠতেন পরে নিজের বাসা নিয়ে চলে যেতেন।
সীডনি তে সবাই মোটামুটি প্রচন্ড রকমের ব্যাস্ত এর মাঝেই দেখবেন কেউ কেউ আগ বাড়িয়ে সাহায্য করছে আপনাকে আবার কেউ বা ফোন নাম্বার বদল করেই শেষ।
শুধু ল্যাকেম্বা তে মসজিদ মুসাল্লা আছে ৪ টা।সীডনিতে আপনি ইচ্ছাকরলে পাচ ওয়াক্ত নামাজ জামাত এর সাথে আদায় করতে পারবেন এই পরিমান মসজিদ মুসাললা আছে এবং আলহামদুলিল্লাহ আরো হচ্ছে।বাচ্চাদের পড়াশুনার জন্য ইসলামিক স্কুল ও আছে পর্যাপ্ত।
খাবারের জন্য হালাল বুচার শপ আছে প্রায় সাবারব এ।
ল্যাকেম্বাতে বাংলাদেশী দোকান আছে ব্যাপক আকারে।
আপনি কোন প্রফেশনে আছেন জানিনা তাই চাকরির স্কীল নিয়ে কিছু বলতে পারছিনা তবে যেই প্রফেশনেই থাকেন না কেন আসার আগে আগামী কয়দিন ধুমায়ে গাড়ী চালানো শিখেন এবং বাংলাদেশ থেকে একখানা লাইসেন্স নিয়ে আসবেন।এবং এখানে এসে শুরুতেই অন্যান্য অনেক কাজের সাথে লাইসেন্স নিয়ে নিবেন।
বর্তমানে চাকরির বাজার ব্যাপক খারাপ তাই যেকোন ধরনের কাজে ঝাপায়ে পড়ার মানসিক প্যস্তুতি নিয়ে আইসেন।
প্রথম চাকরি পাওয়াটা ব্যাপক কষ্টের কিনতু একবার পেয়ে ফেললে দেখবেন খুবই সহজ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

জাহাঙ্গীর হাবিব বলেছেন: দেরীর জন্য ক্ষমা প্রার্থনা করছি। গর্বিত বোধ করছি, আপনার মন্তব্য পেয়ে। আপনার লিখা নিয়মিত পড়ি, এমনকি প্রিয়তেওে রেখেছি। অষ্ট্রেলিয়ায় পি আর এর এর জন্য আবেদন করে এখানে আপনার লিখাগুলো নিয়মিত পড়তাম। আরো উপদেশ থাকলে দিলে খুশি হব।

১৪| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নতুন বলেছেন: আমিও আবেদন করুম কিনা চিন্তা ভাবনা করতেছি..

আপনি কোন প্রোফেসনে ভাই?

হোটেলের কামলা লাগে না ঐ দেশে? @ ম্যাকানিক ভাই?

১৫| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

এইচ আর খান বলেছেন: কংগ্র্যটস । সিডনীতে আমার বোন থাকে আপনার ইমেইলটা দিন আমি তার নাম্বার ইন বক্স করে দিচি।ছ । সে সাহায্য করার জন্যই বসে থাকে। সুতরাং সমস্যা হবে না ।আমাদের জন্যেও দোয়া করবেন।

১৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪

ম্যাকানিক বলেছেন: http://www.youtube.com/watch?v=HJHbbAQmpJQ

খাবার দাবার বা কোন কাঠের খেলনা বা শো-পিস আনবেন না।
বিমান সীডনিতে নামার আগে কোয়ারেন্‌টানের ফরম খুব খিয়াল কৈরা ফিলাপ করবেন না হইলে উপরের ভিডিও এর মত ঝালেমায় পরবেন।
কাসটমস এ কি ধরনের অতিথীয়তার সামনে পরবেন সেইটা ইউটিউবে একট টোকা দিয়া দেইখা নিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.