| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই চাই, ফাঁসি চাই,
কাদের মোল্লার ফাঁসি চাই।
শাহাবাগের আন্দলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, দুনিয়া জুড়ে। সবার একটাই দাবি- কাদের মোল্লার ফাঁসি চাই।
বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা...।
অন্যায় অবিচারের বিরুদ্ধে এই জাগড়ন, দুঃশাসনের বিরুদ্ধে এই জাগড়ন। আমরা বুঝি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। দিনের পর দিন রাজনীতির অশুভ ছোবল থেকে দেশকে রক্ষা করার জন্য এই আন্দলন। ঝকঝকে মুলো দেখে দেখে আমরা ক্লান্ত। আর নয় মুলো। এবার রুখে দিতে হবে সব। বোঝাতে হবে, নতুন প্রজন্ম নোংড়া রাজনীতির ধার ধারে না।
শুরু হলো আন্দলন...যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। জেগে ওঠলো নতুন প্রজন্ম। কিন্তু শুরু হলো এর মধ্যে বিষাক্ত রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সবাইকে বলা হলো হল ছেড়ে কাথা-বালিশ নিয়ে শাহাবাগে রাতের মধ্যে অবস্থান নিতে। একটু একটু করে রাজনৈতিক শ্লোগান শুরু হলো। খন্ড খন্ড করে কেউ কেউ প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা গেল না। আজ মহা সমাবেশ থেকে স্পষ্ট তা প্রকাশ পেল। হরতাল প্রতিরোধে লেলিয়ে দেওয়া হলো এই অরাজনৈতিক প্রজন্মকে।
আমরা কি তবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবো? আমরা কি তবে পাবো না- যুদ্ধাপরাধীদের বিচার, বিশ্বজিত হত্যার বিচার, ফালানি হত্যার বিচার, সাংবাদিক দম্পতি হত্যার বিচার, পদ্মা সেতু না হবার বিচার !!!
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
কলাবাগান১ বলেছেন: আপনার দুক্ষটা কোথায় তা ঠিকই বুঝতেছি
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
হরিপদ কেরাণী বলেছেন: আমি বিশ্বাস করি এটা এখনও অরাজনৈতিক আছে। কিছু রাজনৈতিক ছাগল মাঝে মাঝে ঢুকে পড়ে তবে তারা তাদের অবস্থান করতে পারে না।
ভাইয়েরা ধৈর্য হারায়েন না। এই রাজনৈতিক ছাগুরা এখানে অবস্থান তৈরী করতে পারবে না।
জয় অরাজনৈতিক শক্তির হবেই!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
ফারমার বলেছেন: এ আগুনে জ্বলবে শিবির, জ্বলবে হাওয়া ভবন ও সুদাসদন!