| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালবৈশাখীর কবি
ঝরাপাতার কাব্য কভু বলেনিতো মুক্তির কথন
বিবর্তনের পথ ধরে, অনেকটা দূর হেঁটে এসেছি
মিথ্যে-বেসাতির ঘ্রাণ ছড়ানো; এ কাব্যবৃক্ষের কীর্তন,আমি গাই কি করে?
ও যে ঝরে পড়ার কাব্য,ঝরে যাওয়াদের কাব্য,ঝরাপাতার কাব্য ৷৷
আমি বিপ্লবের কবি,বিপ্লবীদের কবি,উত্তপ্ত রণাঙ্গণের কবি
আমি স্লোগানের অগ্রভাগে বিস্ফোরিত বারুদের উল্কাপিণ্ড
বিদ্রোহের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাই সাম্রাজ্যবাদের দোসরদের
মহাপ্রলয়ের কবি আমি,আমি কবি কালবৈশাখীর ৷৷
ঝড়ের দাপটে পালংকতলে আশ্রয় খোঁজার দলে আমি নই
কিংবা ঝড়ের দিনে আম কুড়িয়ে-মুখ রাঙিয়ে গল্প করার কথাও বলবোনা
আমি কালবৈশাখী হাওয়ায় কান পেতে শুনতে পাই-জেগে উঠার আহ্বান
জড়তার খোলস ভেঙ্গে সমাজ গড়ার ডাক,দুর্বিনীত তাণ্ডবে দেখতে পাই-
অধিকার আদায়ের সংগ্রাম ৷৷
ঝড়ো হাওয়ায় দেহখানি পেতে দেই
আমি নামের সত্তাটাকে উড়াই;অস্তিত্ব রক্ষার দীক্ষা নেব বলে
কালবৈশাখী মানে-আগ্রাসনের বিরুদ্ধে,শোষণের বিরুদ্ধে,শাসকের বিরুদ্ধে
নয়া বিপ্লবের ডাক,নয়া সমরের ডাক ।।
পান্তা-ইলিশের একদিনের বাঙাল বাবুরা-
মাঝির যাতনা বোঝেন? পদ্মার কষ্ট বোঝেন?
কপালের তিলক আর টিপটাই কি স্বদেশপ্রেমের সাক্ষ্য?
বর্ষবরণ ?? নাকি কামনা-বাসনার ষোলকলা পূরণ ???
ভাবাবেগের কি অদ্ভুত রাগসঙ্গীত,প্রগতির নামে অসভ্যতার রঙ্গমঞ্চ
জাতীয় চেতনার নিরেট নির্বাসন,মূল্যবোধের অবক্ষয়
স্বাধীনতা-সংস্কৃতির বস্ত্রহরণের -এ এক অবাধ নিমন্ত্রন।।
আমার বিবেক, আমার দর্শন নিয়ত বলে-দীক্ষা নাও কালবৈশাখী বজ্র হওয়ার
শিকল-তালা-বন্দিশালা চূর্ণ করার,কালবোশেখী আঘাত হানার
তাই তো ঝরাপাতার কাব্য লিখিনা,
আমি মুক্তির তরে হতে চাই, মানবের তরে হতে চাই,মানবতার তরে হতে চাই,
আমি কালবৈশাখীর কবি ।।
২৬/০৩/২০১২
২|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
shfikul বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে