নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথের কবি

বহুদূর যেতে হবে

রাজপথের কবি › বিস্তারিত পোস্টঃ

একজন কবির নিয়তি

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

একজন কবির নিয়তি



জীবন-জগতের পরিমণ্ডল হতে

সকল অসুস্থতার অবসান হোক-

সকল জনার কাম্য,

কিন্ত একজন কবি

কোন দর্শনে একে পর্যালোচনা করবেন?

যে মানুষ জেনে শুনে বিষ করেছে পান।।

ভাঙ্গা আলমারির ভেতরে যে টিকটিকিটি বসত করে-

সেও জীবনকে ভালোবাসে,

বিছানার পাশে টেবিলে রাখা

রকমারি ঔষধের স্তূপ স্মরণ করিয়ে দেয় মুহুর্মুহু-

সময় ফুরিয়ে আসছে।।

বার্ধক্যের পুরো সময়টাই অতি আকালের

একজন কবির জীবনে,

একাকীত্ব আর অবহেলার মুহূর্তগুলো

খুব ভাবায় কবিকে-দর্শনের পৃষ্ঠাগুলো নিয়ে,

দর্শনও জীবনকে ভালোবেসে-

জীবনকে স্তরে স্তরে রাঙাচ্ছে বুকশেলফ জুড়ে,

দেয়ালপঞ্জিকা আর নিউজপ্রিন্টের পাতায়,

অপরিপক্ব তরুন-যুবার অসমাপ্ত ভাবনায়।।

একজন কবির জন্য পৃথিবীটা বড় সঙ্কীর্ণ,

আশ্রয়ের কুটিরখানিও ভগ্নপ্রায়,

অসুখটাও যাচ্ছে বেড়ে সঙ্গোপনে,

একাকিত্বের ভিড়ে বড় একাকী কবি,

মনন বিরোধী বাস্তবতা তাই; পাড়ি দিতে হয়

পুরুল্যান্সের চশমার আড়ালে,

সমাপণী নিঃশ্বাস পর্যন্ত দুরারোগ্যে ভুগে।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

সাদা আকাশ বলেছেন: “একজন কবির জন্য পৃথিবীটা বড় সঙ্কীর্ণ” কি?

তবে বাকীটুকু অনেক ভাল লাগল। আরো কবিতা চাই।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

রাজপথের কবি বলেছেন: ধন্যবাদ।

দিন-মাস-বছর,রাত দিন অক্লান্ত শ্রম দিয়ে কবিতা সৃষ্টি করেন একজন কবি । জীবনধারণের তাগিদে কবিকে যখন সেই সন্তানতুল্য কবিতা বেচতে হয় রাস্তাঘাটে দশ-বিশ টাকায় বা ঘুরে মরতে হয় প্রকাশকের দ্বারে দ্বারে,,,,,,,তখন মনে হয়- “একজন কবির জন্য পৃথিবীটা বড় সঙ্কীর্ণ”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.