নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজপথের কবি

বহুদূর যেতে হবে

রাজপথের কবি › বিস্তারিত পোস্টঃ

ফের তোমার জন্য

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

ফের তোমার জন্য



আজো আমি পথ চলি,

তোমার কুটিরখানির পাশ ঘেঁষে;

আমার দুরন্ত কৈশোরের একান্ত সাক্ষী

স্মৃতিমাখা সেই ছোট্ট মাঠটি ধরে।।

তোমার বারান্দা ছোঁয়া বাতাসে

নাক বুঁজে থাকি;

তোমার দেহের গন্ধ পাব বলে।।



পুকুরের ধারে সেই কদম গাছের তলে দাঁড়িয়ে-

তোমার জানালা পানে

আজও তাকিয়ে থাকি,

তুমি, ভেজা চুল শুকোতে আসবে বলে।।



এখনো বৃষ্টি এলে ছুটে যাই

মাঠের পশ্চিম কোণে,

ছ’ফুট উঁচু পাঁচিলটাতে বসে সন্ধ্যায়;

একাকী চুপচাপ ভিজি; আর প্রতীক্ষায় থাকি

বারান্দা পানে চেয়ে;

তুমি, বৃষ্টি দেখতে আসবে বলে।।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

রাজপথের কবি বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

shfikul বলেছেন: +++

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর তো!!!

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

রাজপথের কবি বলেছেন: কবিতাটি যাদের কাছে ভালো লেগেছে ও যারা সুন্দর সুন্দর মন্তব্য করেছেন,সকলকে জানাচ্ছি ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.