নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামিদো ভুতের ছানা

আমি খুব সাধারন মানুষ

মামিদো ভুতের ছানা › বিস্তারিত পোস্টঃ

শিরনামহীন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

পৃথিবীর পথে হাটতে গেলে পায়ের তলায় খানিক অবলম্বন লাগে। আর তাই তুমি যখন ভালবেসে কাছে ডাকলে, হাত বাড়ালে আমিও পারলাম না তোমাকে ফিরিয়ে দিতে।



তোমাকে ভালবেসেই জেনেছিলাম, ভালবাসায় কত্ত সুখ তেমনি তোমাকে হারিয়েই জেনেছি ভালবেসে দুঃখ পেলে কতটা পোড়ায় এই মন। তোমার জন্যই জেনেছি ভালবাসা আর বিরহের কত্ত রং, কতটা পুড়লে সোনা খাঁটি হয় জানি না কিন্তু তোমার দেয়া দুঃখের অনলে পুড়ে আমার আকুলতা বেড়েছিল বাঁচার আর তোমাকে একান্ত করে কাছে পাবার।



আগুনে পুড়লে কষ্ট হয় কিন্তু ভালবাসার অনলে না পুড়লে জানা যায় না তাতেও যে কত সুখ আর তাই পুড়ব জেনেও অনলেই ঝাপ দিয়েছিলাম,পুড়তেও যে ভাল লেগেছিল।



মাঝে মাঝে রাতে ঘুম ভেঙ্গে যায়, তীব্র পিপাষায় বুক ফেটে যেতে চায়। উঠি বসি, হাতের কাছে জল খুঁজে বেড়াই, কখনো কখনো পেলে এক চুমুক খাই, না পেলে ক্লান্ত হয়ে বসে থাকি।



মাঝে মাঝে চলে যাই খোলা ছাদে। খোলা ছাদ, বিশাল আকাশ, নির্জন, বিবর্ণ রাত আর আমি। সব কিছু মিলে কেন যেন কোন কিছুতেই আর আগ্রহ পাই না, ঘুমাতে ইচ্ছে করে না তাই বিছানাও টানে না তখন।



নিস্তব্ধ রাত আরো গাঢ় হতে থাকে। রাতের নির্জনতা না ভেঙ্গেই এক সময় দুচোখ ভরে ওঠে জলে। বুকের ভেতরটা শূন্য হয়ে যায়।



বেশ তো ভাল ছিলাম আমি, আমার নিসঙ্গতা আর একাকিত্বকে নিয়ে। ছিল না কোন চাওয়া-পাওয়া, ছিল না কোন অভিমান-অভিযোগও। অতৃপ্ত আত্মা নিয়ে ভালই ছিলাম, জানা ছিল না কারো কাছে চেয়ে না পাওয়ার অনুভূতিটা কেমন।



আজকাল কেমন যেন হয়ে গেছি, কোন কিছুতেই আর মন বসে না। তীব্র ভাললাগারর জায়গাগুলোতে জেগেছে প্রচন্ড অনিহা । আমার শুন্যতা এমনই গননা হীন।



আমি নেই, জানি তুমিও বয়ে চলো খুব গভীরে নিঝুম দ্বীপের গোপন হাতছানির মরিচিকাকে ভালোবেসে এমনই নিদ্রাহীন। অনন্ত অক্ষর হৃদয় পংতিতে দৃশ্য হীন রঙ্গের আঁকড়ানো ক্যানভাস।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২২

আজাইরা পঁ্যাচাল বলেছেন: সুন্দর লিখেছেন।
ভালো লাগা রইল। :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +

হ্যাপি ব্লগিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.