নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু ভাবি, তার পর বলি....

..........................................................

শাহ্‌নেওয়াজ পলাশ

"যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন" ছোটবেলায় কথা টা নিছক ফাজলামি মনে হত। তবে এখন আমি মনে প্রানে বিশ্বাস করি ছাই এর ভিতর অমূল্য রতন লুকিয়ে থাকা অসম্ভব কিছু না।

শাহ্‌নেওয়াজ পলাশ › বিস্তারিত পোস্টঃ

আমি এবং কিছু নীল উপহার

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

যেদিন থেকে জানলাম তুমি আর আমার নেই, সেদিন থেকে আমি ভালবাসি আমার নি:সঙ্গতাকে। কথাটা আমি আবেগে বললাম।বাস্তবতার সাথে এর একটুও মিল নেই। কারন নি:সঙ্গতা গ্রহন করা যায় কিন্ত ভালবাসা যায় না। তবে নি:সঙ্গতা আমাকে অনেক ভালবাসে। সারাক্ষন আমায় কাছে পেতে চায়, অক্টোপাসের মত আকরে ধরে রাখতে চায়। আর ভালবেসে ? ভালবেসে এক গুচ্ছ গোলাপ নয়, উপহার দেয় রাশি রাশি নীল কষ্ট। কবি হলে বলতাম আমি কষ্ট পেতেই ভালবাসি। কিন্ত আমি তো তা নই। তাই কষ্ট আমার কাছে শুধুই কষ্ট। লাল কষ্ট, নীল কষ্ট, ধূসর কষ্ট আরো অনেক রং এর কষ্ট আমার। মাঝে মাঝে মনে হয় কষ্টের এই রং গুলো দিয়ে কিছু অয়েল পেইন্টিং করে তোমার মনের ড্রইংরুম এর দেয়ালে দেয়ালে টানিয়ে দেই। জানি তবু তুমি আমার আর্তনাদ বুঝবে না। বরং তোমার মনে হতে পারে পাগলা গারদ থেকে সদ্য ছারা পাওয়া কোন এক পাগলের পাগলামি অথবা মদের আড্ডায় ৬ পেগ হুইস্কি খাওয়া কোন এক মাতালের মাতলামি মাত্র। এর বেশী কিছু নয়.............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

খেয়া ঘাট বলেছেন: মাঝে মাঝে মনে হয় কষ্টের এই রং গুলো দিয়ে কিছু অয়েল পেইন্টিং করে তোমার মনের ড্রইংরুম এর দেয়ালে দেয়ালে টানিয়ে দেই। বাহঃ

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

শাহ্‌নেওয়াজ পলাশ বলেছেন: আপনি বাহ: বললেন ? সত্যি আমি বিস্বাস করতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.