| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্মক্লান্ত দিনের শেষে মানুষের প্রয়োজন হয় একটু বিশ্রামের । বিশ্রাম নিলেই শরীরের কোষগুলো পূনরায় সজীব হয়ে ওঠে, প্রস্তুত হয় আরেকটি কর্মমূখর দিনের জন্যে । চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে সাত ঘন্টা ঘূমানোর মাধ্যমে একজন পূর্ণবয়স্ক নারী বা পুরুষ নিতে পারেন সেই বিশ্রামটুকু । ঘুম না এলেও বিছানায় অলসভাবে শুয়ে থেকে শরীরকে শিথিল করে নেওয়া যায় বিশ্রাম । বিশ্রামের অভাবে শারীরিক ও মানসিকভাবে দেখা দিতে পারে নানা সমস্যা । আমাদের সামাজিক কারণে অনেকে প্রয়োজনীয় বিশ্রামটুকু নিতে পারে না । সেক্ষেত্রে বিশ্রামহীনতায় উদ্ভূত পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন ?
মাথাব্যথা
বিশ্রামহীনতায় মাথাব্যথার উদ্রেক হতে পারে । মাথার একপাশে কিংবা পেছনটায় কিংবা সমগ্র মাথা জুড়ে ব্যথা হতে পারে । এই ব্যথা ঘাড়ে কিংবা কাঁধে ছড়িয়ে যেতে পারে । এ অবস্থায় আপনার ঘরটি পুরোপুরি অন্ধকার করে দিন । কিছুক্ষণ শুয়ে থাকুন বিছানায় । তারপর হালকা নাশ্তা করে ব্যথানাশক ওষুধ, যেমনঃ প্যারাসিটামল খেয়ে নিন । মাথাব্যাথার কারণে বমির উদ্রেগ হলে চিকিৎসকের পরামর্শ নিইয়ে বমি বিরোধী কোন ওষুধ সেবন করুন । যত তারাতারি সম্ভব ঘুমতে যাবেন ।
অনিদ্রা
বিশ্রামহীনতা থেকে দেখাদিতে পারে অনিদ্রা । অনিদ্রায় যারা ভোগেন তারা বুঝতে পারেন অনিদ্রা কি দুঃসহ যন্ত্রণা ! সন্ধার পর চা, কপি কিংবা অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে । ধূমপান অবশ্যই বর্জনীয় । রাত দশটার দিকেই বিছানায় যাবার চেষ্টা করবেন । প্রতিদিন ঘুমনোর সময়টা একটা নিদৃষ্ট ছকে ফেলবেন । ঘুম না এলে বিছানায় শুয়ে থাকুন । ক্ষুধার্ত অবস্থায় ঘুমতে যাবেন না । হালকা কিছু নাশ্তা খেয়ে তারপর ঘুমতে যান ।
কোষ্ঠকাঠিন্য
বিশ্রামহীনতায় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে । কোষ্ঠকাঠিন্যে প্রচুর পরিমাণ পানি খেতে হবে আপনাকে । খাবারের তালিকায় যোগ করতে হবে প্রচুর শাকসবজি । রাতে শোবার আগে হালকা গরম দুধ খেতে পারেন । কোষ্টকাঠিন্যের জন্যে নিদৃষ্ট কোন ওষুধ খাওয়া ঠিক হবে না ।
অনিয়মিত মাসিক
মেয়েদের ক্ষেত্রে বিশ্রামহীনতার জন্যে মাসিকে সমস্যা দেখা দেয় । নিদৃষ্ট সময় অন্তর মাসিক না হয়ে সেটা অনিয়মিত হতে থাকে । কখনো কখনো মাসিক যন্ত্রণাদায়ক হয় । এ থেকে পরিত্রান পেতে হলে কিছুক্ষণ পা তুলে শুয়ে থাকতে হবে । চেষ্টা করতে হবে যথেষ্ট পরিমাণে ঘুমানোর । কাজের ফাঁকেও একটু বিশ্রামের সময় খুঁজে নিতে হবে ।
অল্পতেই রেগেযাওয়া
বিশ্রামহীনতার ফলে স্নায়ুর ওপর খুব চাপ পড়ে, এতে করে সামান্য কারণে রেগে যাওয়া অসম্ভব কিছু নয় । এ সময়ে একটা জিনিসেরই প্রয়োজন আপনার, তা হলো বিশ্রাম এবং বিশ্রাম । কাজের বেশি চাপ থাকলে অফিস থেকে কয়েকদিনের জন্যে ছুটি নিন । একঘেয়েমি কাটিয়ে উঠবার জন্যে বেড়িয়ে আসুন কোথাও । মজার কোন সিনেমা দেখুন । বন্ধুদের নিয়ে মেতে উঠুন আড্ডায় ।
যৌনমিলনে আশঙ্কা
বিশ্রামের অভাবে যৌন মিলনে একধরণের আশঙ্কা দেখা দেয় । নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায় । সঙ্গীকে ঠিকমতো তৃপ্তি দিতে পারব কিনা- এ ধরনের চিন্তার উদ্রেগ হয় । অনেকসময় অতিরিক্ত ক্লান্তির ফলে যৌনমিলনে অনীহা দেখা দেয় । এসময়ে আপনার যথেষ্ট বিশ্রামের প্রয়োজন । নিজের প্রতি আস্থা রাখতে হবে । প্রয়োজনে যৌনসঙ্গীর সঙ্গে আলাপ করবেন । কেউ কেউ এরকম অবস্থায় অ্যালকোহল পান করতে চান । কিন্তু অ্যালকোহল পরবর্তিতে জটিলতার জন্ম দেয় । যৌনমিলনের আগে এককাপ কপি পান করতে পারেন । এতে আপনার ক্লান্তিভাব কেটে যাবে
পোষ্টটি আগে প্রকাশিত হয়েছেঃ এখানে । ![]()
আশাকরি একটু হলেও উপকৃত হবেন ।
©somewhere in net ltd.