নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নও হতাশা

এই ধরাতে জন্মে তার শুধা খুঁজছি

আতাউর রহমান

আতাউর রহমান › বিস্তারিত পোস্টঃ

কখনো ভাবিনি- - ইলহাক হোসেন

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

জানতাম আমি তোমার প্রেমে পড়িনি

স্মৃতিতে আমি তোমাকে খুঁজব ভাবিনি

জানতাম আমি তোমাকে নিয়ে নির্লিপ্ত

প্রতীকি নামে স্মরণ করিনি আয়ত্ত;

বস্তুগত প্রেমে ব্যাস্ততার আকাঙ্খায়

স্বনামী মন শরীরের অধ্যবসায়,

অল্প স্বল্প অতিরিক্ত আয়োজনে বসি

সংস্কারে মানুষ হয়ে উঠে শণীষী

চিন্তার পরিসরে চলছে সংস্কার

ব্যক্তিগত প্রয়োজন দিচ্ছে তিরস্কার

অতি সংস্কারে ভুলেছি তোমার মুখ,

নির্লিপ্ত নই, অতি সংস্কারে বিমূখ;

আজ তোমাতে হতে চাই প্রত্যক্ষ জ্ঞানী

তোমাকে নিয়ে ভাবব কখনো ভাবিনি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।
ভালো থাকুন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.