| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুন দেখতে চাই, অগনিত খুন…
দেখতে চাই ডজন ডজন লোকের গুম হওয়া…
নদীতে আরো অনেক লাশ ভেসে থাকার দৃশ্য দেখতে চাই…
১টি বা ২টি নয়, শত শত ক্রসফায়ার দেখতে চাই…
অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন হটাৎ খুন, গুম, লাশ দেখার ইচ্ছা হল কেন? আবার এও ভাবতে পারেন আমি হয়ত পাগল-টাগল হয়ে গেছি… হা হা হা...
সত্যেই আমি খুন হওয়া দেখতে চাই…
যারা টাকা দিয়ে মানুষ খুন করায়, আমি তাদের খুন হওয়া দেখতে চাই…
তাদের গুম হওয়া দেখতে চাই, যারা টাকার বিনিময়ে মানুষ গুম করে…
আমি তাদের লাশ ভেসে থাকার দৃশ্য দেখতে চাই, যারা সার্থ সিদ্ধির জন্য নদীতে লাশ ভাসায়…
আমি চাই যারা এসব খুনী, সন্ত্রাসী, অপহরনকারী তৈরীর কারখানা খুলে বসেছে, তাদের ক্রসফায়ার দেখতে…
©somewhere in net ltd.