নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় সরকার প্রধানগণকে উদ্দেশ্য করে শেখ সাদী\'র বাণী

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০০

====================
'দরিদ্রদের দেখে রাখবে, আর, নিজের জন্যে কখনো আরাম চাইবে না। মেষপালক যদি বুঝতে পারে যে, তাঁর ভেড়াগুলোর মাঝে একটি নেকড়ে ঘুরে বেড়াচ্ছে, তাঁর আরামে ঘুমানো উচিৎ নয়। যারা খুব গরীব, তাদের সর্বদা রক্ষা করে চলবে, এই মানুষগুলোর জন্যেই তো একজন রাজার মাথায় মূকুট ঊঠে।
.
একটি ভূমির জনসাধারণ হচ্ছে কোন বৃক্ষের জড়ের মতো। আর রাজা তার উপরে একটি গাছ। এই কথা মনে রাখবে, ও আমার পুত্র, এই গাছ সেই জড় থেকেই শক্তি পায়। তাই, এমন জনগণের উপর অত্যাচার করা রাজার উচিৎ নয় যারা সেই রাজ্যে আঘাতের ভয়ে ভীত। এমন কোন ভূমিতে প্রাচূর্যের আশা করবে না যেখানে জনগণ তাদের শাসনকর্তা দ্বারা অত্যাচারিত।
.
আর, যারা গর্ব করে এবং স্রষ্টাকে ভয় পায় না, তাদের ভয়ে ভীত থাকবে।'

মৃত্যুর আগে পুত্রকে এমন কথাগুলোই নসিহত করে গেছেন পারস্যের চতুর্থ রাজবংশের বিংশতম রাজা নৌশিরাভান।
.
এই ঘটনাটি শেখ সাদী তাঁর বিখ্যাত গ্রন্থ 'বোস্তান'-এ উল্লেখ করেছেন।
=======================================

ভাবানুবাদঃ সত্যপথিক শাইয়্যান

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: অনুবাদ করার জন্য ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পড়ার জন্যে ধন্যবাদ।

শুভেচ্ছা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: এক কথায় চমতকার।

২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সত্যিই চমৎকার।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.