নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহানী আলম-একজন নতুন জোনাকি ব্লগে

সোহানী আলম

নিজে রে তিন ভাবে দেখি- * ভালো রে ভালো কম বলাই ভালো। ** মানুষ চাইলে সব পারে কিন্তু আমি পারি না *** সবার জন্য আমি না তবে যার জন্য আমি তার জন্য পুরটাই আমি।

সোহানী আলম › বিস্তারিত পোস্টঃ

> মৃত্যুকে ছোবো আমি <

০২ রা মে, ২০১৪ রাত ১০:৪৯

মৃত্যুকে ছোবো আমি-অদৃশ্য হাতে..

যখন স্মৃতিরা পোহাবে রোদ্দুর,

হাত পা ছড়িয়ে উঠোনে বসে



খড়কুটো স্বপ্নগুলোও ভেসে যাবে স্রোতে,

দৃষ্টির বাইরে....



থাকবেনা আমার আমির কোনো অবশেষ।



যখন জীবন চিনবেনা আমাকে,

ক’টি বিষাক্ত বিচ্ছু আঘাত করার নেশায়

হাটবে মনের উঠোনে,



অদ্ভুত অসুস্থতা দাপট দেখাবে সর্বাঙ্গে।



যখন বিকেলের দু:খী হাওয়া,

সামান্য হিম সহ আছড়ে পড়বে আমার শরীরে....

আবার চলে যাবে অন্য কোথাও,

ঠিকানাহীন আশ্রমে।





যখন কদমগুলো গন্ধ ছড়াতে ছড়াতে,

ঝরে যাবে হঠাৎ একদিন বোটা সহ,

পিষ্ট হবে মানবের পায়ের তলায়,

ঘাসগুলো বড় হতে হতে আর

সহ্য করবেনা রোদের চুমু।



যখন জোছনায় ভিজতে গিয়ে

সুখের অসুখ হবে আমার,



সোদা মাটির বিছানায় পিঠ ঠেকাবো

শেষ শক্তিটুকু দিয়ে....



মূর্ছা যাবো বারে বারে প্রলাপ বকে বকে।



মৃত্যুকে ছোবো আমি তখন-জীবন থেকে পালিয়ে…....।



(আজিই প্রথম লেখা তাই একটা কবিতা দিয়ে শুরু করলাম। সবার অনুপ্রেরনা পেলে নিয়মিত লিখে যাবও। ধন্যবাদ )

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৪২

হিমালয় হিমু বলেছেন: হুমমমম,সুশীল সুন্দর.লেখায় ভাল লাগা।

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২২

সোহানী আলম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.