নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহানী আলম-একজন নতুন জোনাকি ব্লগে

সোহানী আলম

নিজে রে তিন ভাবে দেখি- * ভালো রে ভালো কম বলাই ভালো। ** মানুষ চাইলে সব পারে কিন্তু আমি পারি না *** সবার জন্য আমি না তবে যার জন্য আমি তার জন্য পুরটাই আমি।

সোহানী আলম › বিস্তারিত পোস্টঃ

স্মরণীয় কিছুক্ষণ

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

আকাশে ফুল মুন মানে ভরা পূর্নিমা যাকে বলে আর কি . . রানীর দিঘির পাড়ে এক অপরুপ সৌন্দর্য . . চাদেঁর আলো গলে গলে পড়ছিলো মনে হয় দিঘির জলে। পাশাপাশি হাটা ছাড়া কিছুই বলা হয়নি। বলা হয়নি মুখ ফুটে যা কান শুনতে চায়। কিন্তু হৃদয়ে সব বুঝে গেছি . . . এটা শুনে . . যে আমি দিঘির জলে চাদঁ দেখলেও কেউ একজন আমার মুখে নাকি চাদঁ খুজে পাইছে। কিন্তু এই পাগল কে কেমনে বুঝাই . . আকাশের চাদেঁরই কলঙ্ক আছে আর আমি যে নিতান্তই একজন মাটির মানবী। ওই আকাশের উল্টো রুপার থালার মত চাকচিক্য আমার মাঝে নেই, নেই সারাজীবন ভালোবাসবো বলার মত সাহস। যা আছে তা শুধু তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা. . কি করে পারে একটা মানুষ একটা মানুষ কে এত ভালোবাসতে। রক্তে মাংসে গড়া.. ভুলে ভুলে ধসে যাওয়া একজন কে দেবী বানিয়ে দিতে। আমি জানি না। আমি কিচ্ছু জানি না। যা জানি তা হলো . . চাদেঁর নিয়ন আলোয় বসে ভাবতে। নিজের মনের অভিব্যক্তি কে কি-প্যাডের সাহায্য স্ক্রিনে তুলে ধরতে। আর পারি নিজের মনের সীমানায় নিজেকে বন্দি করে তার চাওয়া পাওয়া গুলো কে উপেক্ষা করতে। কারন আমি যে নিজের মনের ভালোবাসার পিপড়া গুলোকে নিজের হাতে ফিনিক্স ছিটিয়ে মেরে ফেলেছি। তবে এটা সত্যিই যে মাঝে মাঝে এমন মোহনীয় রাতে পিপিলীকার আত্মা গুলো জেগে উঠে . . আর এই রকম দু চারটে কথা বের হয়ে আসে ভগ্নাংশ সপ্নের মনের গলিতে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

হিমালয় হিমু বলেছেন: স্বাভাবিকের মাঝে অস্বাভাবিকের নির্লিপ্ততা
ভালো লাগা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.