নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আননোন বাংলাদেশি

নোবডি ইজ পারফেক্ট,আই এম নোবডি!!

আননোন বাংলাদেশি › বিস্তারিত পোস্টঃ

সুডোকু......।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

অফিসে পদার্পণ করা মাত্র বসের তলব।

বস:হাতে কোনো জরুরী কাজ আছে?

আমি:না স্যার,কেন?(অথচ হাতে ম্যালা কাম,গতকালে সব পেন্ডিং রাইখা বাড়িত গেছিলামগা)

বস:এক কাজ করেন...

কাজ আর কিছুই না,ক্লায়েন্ট ভিজিট।এক উচ্চপদস্থ কর্মকর্তাকে কিছু গিফট(নোটবুক,ওয়ালেট ...) দিতে অইব।

ভদ্রলোকের অফিসে গিয়া পিএস রে ভিজিটিং কার্ড দিয়া আগমনের হেতু জানালাম।

-বসেন,স্যার অনেক বিজি।

এই বইলা পিএসও বিজি হইয়া গেলো।

কী আর করুম।সামনে একটা পত্রিকার সাপ্লিমেন্টে সুডোকু পাজল পাইয়া ঐডা মিলানো লইয়া আমিও বিজি হইয়া গেলাম।অনেকক্ষণ তাকাইয়া থাইকাও সুডোকুর আগামাথা খুঁইজা পাইলাম না।এইডা একটু হার্ড কিসিমের সুডোকু।খিয়াল কইরা দেখলাম ,এইডা সলভ কইরা পাডাইলে পাঁচশ টাকাও পাওন যাইতে পারে।সুডোকু লইয়া যহন আমি চূড়ান্ত বিজি,তখনই পিএস মিয়া বাগড়া দিয়া কইলো,স্যার ফ্রি হয়েছেন,ভিতরে যান।

কইলাম-এবার তো আমি বিজি!আপনে কোনো এক সময় প্যাকেট টা দিয়া দিয়েন...

জাড়া পঁয়ত্রিশ মিনিট লাগলো সুডোকুডা সলভ করতে।

অফিসে আইসা পত্রিকা অফিসে পাডাইয়া দিলাম।

গত .....পত্রিকা খুইলা দেখি,আমার পরিশ্রম সফল হইছে।পাঁচশ টাকা পাইছি!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: বাহ্ কষ্টের ফল মিলেছে :)

কংগ্রাটস্

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

আননোন বাংলাদেশি বলেছেন: ধন্যবাদ,ফয়সাল ভাই।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: -এবার তো আমি বিজি!আপনে কোনো এক সময় প্যাকেট টা দিয়া দিয়েন... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

আননোন বাংলাদেশি বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ।
অভিনন্দন !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

আননোন বাংলাদেশি বলেছেন: হাহাহ-র লাইগা মেলা ধন্যবাদ...

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

ডুয়েট বলেছেন: vai ami soduko parina kemte milay??

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

আননোন বাংলাদেশি বলেছেন: এইডা একডা জাপানি খেলা।তাগো ভাষার মতো এইডাও জটিল খেলা!আফনের মতো আরও কয়েকজন পাইলে সুডোকু কোচিং সেন্টার খুইলা বইতাম...

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: আরে জোস তো!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

আননোন বাংলাদেশি বলেছেন: মাহবুব ভাই,আফনেরেও জোস ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.